Friday, December 31, 2010

কপি দিয়ে মজার খাবার

শীতের সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি অন্যতম প্রধান। শুধু এ-দুটো কপি দিয়েই করতে পারেন যেকোন একবেলার মেনু। অ্যাপেটাইজারই হোক কিংবা মেইন কোর্স অথবা ডেজার্ট- সবই করা যায় কপি দিয়ে।

বাঁধাকপির পকেট

যা লাগবে

বড় বাঁধাকপি : ১টি, মুরগির বুকের মাংস কিউব করে কাটা ১ কাপ, গাজর কুচি : সিকি কাপ, আদাবাটা : আধা চা-চামচ, পেঁয়াজ কুচি : ১ কাপ, বাঁধাকপি কুচি : ১ কাপ, কাঁচামরিচ কুচি : ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, লবণ : পরিমাণমতো, স্বাদলবণ : আধা চা-চামচ, টমেটো সস : ২ টেবিল-চামচ, তেল : ৩ টেবিল-চামচ, সয়াসস : ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার : ১ টেবিল-চামচ, গুঁড়া দুধ : ১ টেবিল-চামচ, ডিম : ২টি, ময়দা : আধা কাপ, টোস্টের গুঁড়া : ২ কাপ, তেল- ভাজার জন্য।

যেভাবে করবেন

তেল গরম করে আদাবাটা ও মুরগির মাংস দিয়ে ভাজতে হবে। মাংসের রং সাদা হলে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, লবণ, স্বাদলবণ দিয়ে ভাজতে হবে। সবজি আধা সেদ্ধ হলে কাঁচামরিচ, গোলমরিচ, টমেটো সস, সয়াসস দিতে হবে।

সিকি কাপ পানিতে কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধ গুলিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। বাঁধাকপির পাতা একটা একটা করে সাবধানে ছাড়িয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে পানি ঝরাতে হবে। এবার একটা করে পাতার মাঝখানে রান্না করে রাখা মাংসের পুর ভরে পকেটের মতো ভাঁজ করতে হবে।

ডিম ফেটিয়ে ময়দা ও সামান্য লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে বাঁধাকপির পকেটে ডিমের মিশ্রণে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে ভাজতে হবে।

ফুলকপির তাওয়া কাবাব

যা লাগবে

১. বড় ফুলকপি : ১টি, মাংসের কিমা : ১ কাপ, পেঁয়াজ কুচি : আধা কাপ, আদাবাটা : ১ চা-চামচ, রসুনবাটা : আধা চা-চামচ, মরিচ গুঁড়া : আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া : আধা চা-চামচ, পেঁপের কষ : ২ টেবিল-চামচ, লবণ : পরিমাণমতো, টমেটো সস : ২ টেবিল-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ, ঘি : ১ টেবিল-চামচ।

২. ঘি : ৩ টেবিল-চামচ, কুচি করা পেঁয়াজ : ৩ টেবিল-চামচ, কুচি করা আদা : ১ চা-চামচ, রসুন ছেঁচা : আধা চা-চামচ, টমেটো সস : ২ টেবিল-চামচ, টক দই :আধা কাপ, মরিচ গুঁড়া : আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া : আধা চা-চামচ, কাবাব মসলা : আধা চা-চামচ, লবণ : পরিমাণমতো, চিনি : আধা চা-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ।

যেভাবে করবেন

ফুলকপি বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখতে হবে। ফুলকপি টুকরা করে ধুয়ে ফুটন্ত পানিতে ১ টেবিল-চামচ সিরকা ও ১ চা-চামচ লবণ দিয়ে হালকাভাবে সেদ্ধ করে পানি ঝরাতে হবে। ফুলকপির টুকরাগুলো উঠিয়ে ফাঁকে ফাঁকে মাংসের কিমা সাবধানে ভরতে হবে, যাতে ফুলকপি না ভাঙে।

ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে পুরভরা ফুলকপির টুকরাগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ৩ টেবিল-চামচ ঘি গরম করে রসুন লাল করে ভেজে আদা ও পেঁয়াজ দিয়ে ভুনতে হবে।

পেঁয়াজ নরম হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভুনে লেবুর রস বাদে টক দই ও বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভুনতে হবে। লেবুর রস দিতে হবে। রান্না করা ফুলকপি সার্ভিং ডিশে রেখে সসের মিশ্রণ ফুলকপির ওপর দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

বাঁধাকপির ক্রিম স্যুপ

যা লাগবে

বাঁধাকপি কুচি : ২ কাপ, গাজর কুচি : সিকি কাপ, ডিম : ২টি, চিকেন কিউব : ২টি, পেঁয়াজ কুচি : ১ টেবিল-চামচ, সয়াবিন তেল বা মাখন : ২ টেবিল-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, সিজলিং সস : ১ টেবিল-চামচ, সয়াসস : ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার : ২ টেবিল-চামচ, পানি : ১২ কাপ, লবণ : স্বাদমতো, স্বাদলবণ : আধা চা-চামচ, চিনি : ১ চা-চামচ, কাঁচামরিচ : ২টি, আদা কুচি : ১ টেবিল-চামচ, ক্রিম : আধা কাপ।

যেভাবে করবেন

মাখন গরম করে পেঁয়াজ ভেজে আদা, বাঁধাকপি ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। ফুটে উঠলে চিকেন কিউব, স্বাদলবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, সিজলিং সস দিয়ে ফোটাতে হবে। আধা কাপ কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। স্যুপের স্বাদ বুঝে লবণ ও চিনি দিতে হবে।

ডিম ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। লেবুর রস ও অর্ধেক ক্রিম দিয়ে নামাতে হবে। পরিবেশনের সময় গরম স্যুপের ওপর বাকি ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

ফুলকপির চাট মসলা

যা লাগবে

ফুলকপি ছোট টুকরা করে কাটা : দেড় কাপ, পানি ঝরনো টক দই : দেড় কাপ, গাজর ছোট কিউব করে কাটা : সিকি কাপ, আলু ছোট করে কাটা : আধা কাপ, সেদ্ধ ম্যাকরনি : দেড় কাপ, সেদ্ধ করা ডাবলি : আধা কাপ, টমেটো ছোট করে কাটা : আধা কাপ, ক্যাপসিকাম : ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি : আধা কাপ, পেঁয়াজপাতা ছোট করে কাটা : আধা কাপ, সেদ্ধ মটরশুঁটি : আধা কাপ, টমেটো সস : আধা কাপ, লেবুর রস : ২ টেবিল-চামচ, তেঁতুলের সস : ১ টেবিল-চামচ, লবণ : পরিমাণমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া : ২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, চাট মসলা : ২ চা-চামচ, বিটলবণ : ১ চা-চামচ, চিনি ১ : চা-চামচ, ধনেপাতা কুচি : ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি : ২ টিবিল-চামচ, কাঁচামরিচ কুচি : ১ চা-চামচ।

যেভাবে করবেন

ফুলকপি, গাজর, আলু আলাদা আলাদা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পরিবেশন করতে হবে।

ফুলকপির অর্কেস্ট্রা

যা লাগবে

ফুলকপির মিহি কুচি : ১ কাপ, দুধ : ১ লিটার, কনডেন্সড মিল্ক : ১ টিন, কাস্টার্ড পাউডার : ১ টেবিল-চামচ, এলাচ গুঁড়া : আধা চা-চামচ, ডিম : ২টি।

যেভাবে করবেন

দুধ, ফুলকপি, এলাচ গুঁড়া একসঙ্গে রান্না করতে হবে। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। কাস্টার্ড পাউডার অল্প পানিতে গুলিয়ে দিতে হবে। ডিম ফেটিয়ে ফুলকপির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।

আইসক্রিমের কাপে ৪ টেবিল-চামচ ফুলকপির মিশ্রণ নিয়ে ১টি ডাইজেস্টিভ বিস্কুট ভেজে দিয়ে পছন্দমতো ফ্লেভারের জেলি ও কর্নফ্লেক্স দিয়ে পরিবেশন করতে হবে।

Tuesday, December 28, 2010

Wednesday, December 8, 2010

ক্লাব স্যান্ডউইচ ২

উপকরণঃ
১. পাউরুটি ১ টা
২. ডিম ৪ টা
৩. পনির স্লাইস ১০০ গ্রাম
৪. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. মাখন ২ টেবিল চামচ
৭. সালাদ পরিমাণমতো

প্রণালীঃ
পাউরুটির চারপাশ কেটে নিন এবং একপাশে মাখন মেখে নিন। ডিম সেদ্ধ করে গোল গোল চাক করে কেটে নিন। পাউরুটির যে অংশে মাখন নেই, সেই অংশে ডিম, পনির স্লাইস, গোলমরিচগুঁড়ো ও লবণ সাজিয়ে দিন। অন্য এক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিন। সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।

কুড়মুড়ে সবজি পাকোড়া

উপকরণঃ
১। আধা সেদ্ধ নুডলস ১ কাপ
২। কর্ণফ্লাওয়ার ৬ টেবিল চামচ
৩। গাজরকুচি আধা কাপ
৪। মটরশুঁটি ১ কাপ
৫। মাশরুমকুচি আধা কাপ
৬। পেঁয়াজকুচি আধা কাপ
৭। কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
৮। ধনেপাতার কুচি ২ টেবিল চামচ
৯। ডিম ১টি
১০। সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
১১। ময়দা ২ টেবিল চামচ
১২। লবণ স্বাদমতো
১৩। ভাজার জন্য তেল পরিমাণমতো

প্রণালীঃ গাজরকুচি আধা সেদ্ধ করে নিতে হবে। ডিম ফেটিয়ে নিতে হবে। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে গরম ডুবোতেলে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিতে হবে। তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন।

আলু-পরোটা

উপকরণঃ
১। আলু সেদ্ধ ১ কাপ
২। পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
৩। ঘি ১ টেবিল চামচ
৪। শুকনা মরিচ তেলে ভাজা ৪টি
৫। লবণ স্বাদমতো
৬। ভাজার জন্য তেল ও ঘি

প্রণালীঃ সবজি পরোটার মতো গোলা তৈরি করে নিতে হবে। আলু সেদ্ধর সঙ্গে শুকনা মরিচ, পেঁয়াজ, বেরেস্তা, ঘি, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ভর্তা তৈরি করতে হবে। এবার একটা গোলা নিয়ে তার মধ্যে আলুর পুর দিয়ে কিছুক্ষণ রেখে পিঁড়ির ওপর ময়দা ছিটিয়ে গোল করে রুটি বেলে নিতে হবে। এবার তাওয়ায় ২ টেবিল চামচ তেল দিয়ে পরোটা দিয়ে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে।

গরুর মাংসের বল

উপকরণঃ
১। সেদ্ধ করা গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম
২। সেদ্ধ পেঁয়াজ (আস্ত) ১০০ গ্রাম
৩। সেদ্ধ গাজর ১০০ গ্রাম
৪। পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
৫। শুকনো মরিচ ২-৩টি
৬। জিরা আধা চা চামচ
৭। দারুচিনি ২ টুকরা
৮। আদা কুচি ১ চা চামচ
৯। গোলমরিচ ১৪-১৫টি
১০। এলাচ ২-৩টি
১১। রসুন কুচি ১ চা চামচ
১২। জায়ফলের গুঁড়া সিকি চা চামচ
১৩। ডিম ১টি
১৪। পাউরুটির গুঁড়া প্রয়োজনমতো
১৫। বেকিং পাউডার আধা চা চামচ
১৬। দুধ ১ কাপ
১৭। পাউরুটি ৩ টুকরা
১৮। লবণ স্বাদমতো
১৯। তেল ভাজার জন্য
২০। মাখন ১ টেবিল চামচ
২১। টমেটো সস ১ টেবিল চামচ

প্রণালীঃ
ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ, জিরা, দারুচিনি, এলাচ, রসুন, আদা ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলুন। ঠান্ডা হলে ভাজা মসলাসহ গরুর মাংসের কিমা একসঙ্গে বেটে নিন। তারপর বেকিং পাউডার, বেরেস্তা, জায়ফল গুঁড়া, ডিম, কিমা ও দুধে ভেজানো পাউরুটিসহ ভালো করে মেখে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো পাউরুটির গুঁড়া দিন। এবার এই মিশ্রণ বল আকারে তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে মাখন দিয়ে আস্ত পেঁয়াজ, গোল করে কাটা গাজর দিয়ে সামান্য লবণ ও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন।

গ্রিল চিকেন শর্মা

উপকরণঃ
১. পিটা রুটি পরিমাণমতো
২. গ্রিল চিকেন পরিমাণমতো
৩. হোমাজ সস পরিমাণমতো
৪. তাজিকি সস পরিমাণমতো
৫. পেঁয়াজ রিং পরিমাণমতো
৬. টমেটো রিং পরিমাণমতো
৭. শসা রিং পরিমাণমতো
৮. পার্সলে কুচির মিশ্রণ পরিমাণমতো

পিটা রুটি তৈরিঃ
ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘন্টা রেখে দিতে হবে গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। এই রুটি দিয়েই শর্মা রোল বা শর্মা পকেট বানাতে হবে। রোল ফয়েল পেপার দিয়ে জড়িয়ে পরিবেশন।

হোমাজ সসঃ
ডাবলি ছোলা আধা কাপ সারা রাত পানিতে ভিজিয়ে (খোসা ফেলে) সেদ্ধ করে নেওয়া, তিল আধা কাপ (তাওয়ায় টেলে নেওয়া), রসুন বড় ৩ কোয়া বা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ৬ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, জলপাই তেল ১ চামচ (ওপরে), ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ। জলপাই তেল ও মরিচ গুঁড়া ছাড়া সব উপকরণ খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ওপরে জলপাই তেল ও মরিচ দিয়ে পরিবেশন।

তাজিকি সসঃ
পানি ঝরানো টকদই ২ কাপ, সাদা গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, টাটকা রসুন বাটা সিকি চা চামচ একসঙ্গে মিলিয়ে নিতে হবে।

গ্রিল চিকেনের জন্য যা যা দরকারঃ
চিকেন ব্রেস্ট পরিমাণমতো, লেবুর রস স্বাদমতো, লবণ স্বাদমতো, আদা ও গোলমরিচ স্বাদমতো, চিনি খুব অল্প দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। অল্প তেলে ভেজে পাতলা পাতলা টুকরো করে নিতে হবে। পেঁয়াজ রিং মোটা পরিমাণমতো, টমিটো রিং পরিমাণমতো, শসা মোটা রিং পরিমাণমতো।

পার্সলে কুচিঃ
(টমেটো কিউব, শসা কিউব, লেবুর রস, জলপাই তেল) সব কিউব দিয়ে পার্সলে কুচি মেখে নিতে হবে। এখন পরিবেশনের জন্য পকেট বা রোল করতে প্রথমে রুটিতে হোমাজ সস, চিকেন, তাজিকি সস, পেঁয়াজ, টমেটো, শসার ওপরে পার্সলের মিশ্রণ দিয়ে রোল করে পরিবেশন।