Tuesday, January 31, 2012

মুরগির কোরমা


[মাইক্রোওভেনে প্রস্তুত সময় ১৮ মিনিট]

উপকরণ : মুরগির মাংস ৫০০ গ্রাম, ঘি ৩ টেবিল চামচ, দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, পেস্তা বাদাম ও কিশমিশ ৩ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারুচিনি ৩টি, গরম মসলা পাউডার ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, বাদাম বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, কাঁচামরিচ ৬টি, সয়াবিন তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, ধনে বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, টক দই আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
১.মাংসের সঙ্গে টক দই, লবণ, আদা, রসুন বাটা, গরম মসলা পাউডার, বাদাম বাটা, তেজপাতা, ধনে বাটা লেবুর রস দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রাখুন।
২. এরপর ওভেন প্রুফ পাত্রে সয়াবিন তেল দিয়ে মাইক্রোর সর্বোচ্চ তাপে ১ মিনিট গরম করুন। এলাচ, দারুচিনি দিয়ে আবার ১ মিনিট রেখে মাখানো মাংস মাইক্রোর সর্বোচ্চ তাপে ১০ মিনিট রাখুন।
৩. মাংস সিদ্ধ হলে কাঁচামরিচ, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে মিডিয়াম পাওয়ারে ৬০ শতাংশে ৫ মিনিট রেখে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

সরিষা ইলিশ

[মাইক্রোওভেনে প্রস্তুত সময় ১০ মিনিট]

উপকরণ : ইলিশ মাছ ৮ টুকরা, সরিষার তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ স্বাদমতো, রসুন বাটা ১ চা চামচ, সরিষা বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৪টি।

যেভাবে তৈরি করবেন
১. ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিন।
২. একটি ওভেন প্রুভ পাত্রে কাঁচামরিচ ছাড়া ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে ওভেন প্রুভ পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে মাইক্রোর সর্বোচ্চ তাপে ৮ মিনিট রান্না করুন।
৩. এরপর কাঁচামরিচ দিয়ে আরো
২ মিনিট রেখে নামিয়ে নিন।

তাওয়া পোলাও


[মাইক্রোওভেনে প্রস্তুত সময় ১৬ মিনিট]

উপকরণ : বাসমতি চাল ১ কাপ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, রসুন কুচি ২ চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, আদা কুচি ২ চা চামচ, টমেটো কুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, মটরশুঁটি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, গাজর ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লেবুর রস ১ চামচ।

যেভাবে তৈরি করবেন
১. চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
২. এরপর ওভেন প্রুভ পাত্রে ২ কাপ পানি দিয়ে মাইক্রোর সর্বোচ্চ তাপে ১০ মিনিট ভাত রান্না করুন।
৩. একটি ওভেন প্রুভ পাত্রে সয়াবিন তেল দিয়ে মাইক্রোর সর্বোচ্চ তাপে ১ মিনিট গরম করে গোটা জিরা, আদা, রসুন ও পেঁয়াজ একটু লাল করে ভেজে টমেটো কুচি, মটরশুঁটি, লবণ ও ভাত দিয়ে মাইক্রোসর্বোচ্চ তাপে ৫ মিনিট রেখে লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে ১ মিনিট রেখে নামিয়ে নিন।

মটরশুঁটির চটপটি


উপকরণ: সেদ্ধ মটরশুঁটি ২ কাপ, আলু ও ফুলকপি সেদ্ধ ১ কাপ করে, ২টি সেদ্ধ ডিম, চাট মসলার গুঁড়া ২ চা-চামচ, ভাজা মরিচ ও জিরার গুঁড়া ১ চা-চামচ করে, তেঁতুল গোলা আধা কাপ বা স্বাদমতো, লবণ, চিনি ও কাঁচামরিচ কুচি পরিমাণমতো, পাঁপরভাজা ২-৩টি।

প্রণালি: পাঁপরভাজা ছাড়া অন্য সব উপকরণ একসঙ্গে হালকা হাতে মাখাতে হবে। এবার পরিবেশন ডিশে সাজিয়ে ওপরে পাঁপরভাজা গুঁড়ো ও ডিম সেদ্ধ গোল করে কেটে ছড়িয়ে দিতে হবে।

[ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ]

Monday, January 30, 2012

মটরশুঁটির পোলাও


উপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, মটরশুঁটি ২ কাপ, গাজর কুচি আধা কাপ, তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ৩-৪টি করে, ঘি আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ ও কাঁচা মরিচ পরিমাণমতো, ঘন দুধ ১ কাপ, কিশমিশ ১ মুঠো, ফোটানো পানি ৪ কাপ অথবা পরিমাণমতো, ছোট কুচি করে কাটা টমেটো ১টি, গোলাপজল সামান্য।

প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার ঘি গরম হলে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে চাল ভাজতে হবে। এতে পানি, দুধ, লবণ ও টমেটো কুচি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মটরশুঁটি, গাজর, কিশমিশ দিয়ে হালকা আঁচে ১০-১২ মিনিট চুলায় ঢেকে রাখতে হবে। পোলাও হয়ে এলে কাঁচা মরিচ ও গোলাপজল দিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে নামাতে হবে।

[ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ]

Sunday, January 29, 2012

আলু-মটরশুঁটি


উপকরণ: একটু মোটা করে কাটা আলু আধা কেজি; মটরশুঁটি ১ কাপ; টমেটো কিউব করে কাটা ১টি; তেল ৩ টেবিল চামচ; মাখন ১ টেবিল চামচ; আদা বাটা, রসুন বাটা ও ধনে গুঁড়া আধা চা-চামচ করে; লবণ, চিনি ও কাঁচা মরিচের কুচি পরিমাণমতো; কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ; পানি অল্প।

প্রণালি: প্রথমে অল্প তেলে আলু দু-তিন মিনিট ভেজে নামাতে হবে। এবার আলু তুলে কর্নফ্লাওয়ার ছাড়া অন্য সব মসলা ও টমেটো একটু পানি দিয়ে কষাতে হবে। আলু আধা সেদ্ধ হয়ে এলে মটরশুঁটি দিয়ে দু-তিন মিনিট রান্না করে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। একটু পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। এবার ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ছড়িয়ে মাখন দিয়ে নামাতে হবে।

[ ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ]


ধনেপাতায় মুরগি ভুনা


উপকরণ :
মুরগি ১০-১২ টুকরো
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন কুচি ১ টেবিল চামচ
আদা কুচি ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ
হলুদ গুড়া ১ চা চামচ
ধনেপাতা কুচি ২ কাপ
জিরা ১ চা চামচ
চিনি ১/২ চা চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :
মুরগির টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিন।
লবন আর হলুদ মেখে রাখুন।
কড়াইতে তেল দিন।
মুরগির টুকরোগুলোকে বাদামী করে ভেজে এক পাশে রাখুন।
এখন কড়াইতে জিরা দিয়ে ভাজুন।
পেঁয়াজ, আদা ও রসুন কুচি দিয়ে আরো ২-৩ মিনিট ভাজুন।
মুরগির টুকরোগুলোকে দিন ও ভালো করে ২-৩ মিনিট ধরে মিশিয়ে ভাজুন।
এখন ১ কাপ পানি সহ মান্চামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিন।
কিছুক্ষণ নেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রাখুন।
পানি শুকিয়ে গেলে লেবুর রস ও চিনি মেশান।
অল্প আঁচে রাখুন যতক্ষণ না মুরগির টুকরোগুলো সেদ্ধ হয়।
গরম পরিবেশন করুন।