Wednesday, February 29, 2012

বেকড ফিশ উইথ ক্রিমি ম্যাংগো সস


উপকরণ: ৫০০ গ্রাম স্ন্যাপার বা ভেটকি মাছের ফিলে, ৫ গ্রাম লবণ, ৫ গ্রাম মরিচের গুঁড়া, লেবুর রস ২ টেবিল চামচ, আম চটকে নেওয়া আধা কাপ।
ম্যাংগো সস: তিন টেবিল চামচ ক্রিম ও এক কাপ আম চটকানো একসঙ্গে মিলিয়ে ম্যাংগো সস তৈরি করুন।

প্রণালি: লেবুর রস, মরিচ, লবণ ও আম চটকানো দিয়ে মাছ মেখে রাখুন কিছুক্ষণ। ১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রিহিট করুন। ২০ মিনিট ধরে মাছ বেক করুন। প্লেটে মাছ রেখে ওপরে ম্যাংগো সস দিয়ে পরিবেশন করুন।

Tuesday, February 28, 2012

হলিডে ফিশ কেক


উপকরণ : বড় মাছের কিমা ১ কাপ, চিংড়ির কিমা ১ কাপ, ডিম ২টি, পনির কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, টমেটো টুকরা ২ টেবিল চামচ, পালং শাক কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, স্বাদ লবণ আধা চা চামচ, সয়াসস ২ চা চামচ, ফিশসস ১ চা চামচ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. পালং শাক কুচি করে ভাপ দিন।
২. কিমা ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিন।
৩. কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে মাছের কিমা ভাজুন।
৪. এবার মাখানো উপকরণের সঙ্গে কিমা ঠাণ্ডা করে মিশিয়ে নিন।
৫. ওভেন প্রুফ বাটিতে তেল মেখে মিশ্রণটি ঢালুন।
৬. প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপে ৪০ মিনিট বেক করুন।

Monday, February 27, 2012

স্পঞ্জ কারি


উপকরণ : বড় মাছের টুকরা ৫০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ডিম ২টি, হলুদ বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, ধনে বাটা আধা টেবিল চামচ, টমেটো পেস্ট আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৬টি, তেল পরিমাণমতো, পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. মাছের কাটা বের করে ধুয়ে পানি ঝরিয়ে মাছ থেঁতলে নিন।
২. লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে মাছ ম্যারিনেট করুন ৩০ মিনিট।
৩. কড়াইতে তেল গরম করে মাছের টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ডুবোতেলে ভাজুন।
৪. কড়াইয়ে ২ টেবিল চামচ তেলে পেঁয়াজ কুচি ভেজে সব বাটা মসলা সামান্য পানি দিয়ে কষান।
৬. মসলা কষানো হলে টমেটো পেস্ট ও লবণ দিন। ২ মিনিট ভুনে ১ কাপ গরম পানি দিন।
৭. ঝোল ফুটলে জিরার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে ঢাকুন। মসলা মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।

গুড়ের পিঠাপুলি



উপকরণ : সুজি ১ কাপ, ঘনদুধ ১ কাপ, নারিকেল কোরা ২ টেবিল চামচ, কিশমিশ ১ চা চামচ,
কাজু বাদাম ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, দুধ ২ কাপ, খেজুর গুড় পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. গরম দুধে সুজি ভিজিয়ে রাখুন। প্যানে ঘি গরম হলে দুধ-সুজি ভালোমতো মেখে গরম থাকতে থাকতে লেচি কেটে ছোট খোল তৈরি করুন।
২. ঘন দুধ ও নারিকেল কোরা বেটে মিশিয়ে খোলে ভরে মুখ মুড়ে দিন।
৩. গুড় দিয়ে ঘন রস তৈরি করে তার মধ্যে মোহনমতি ডোবান। বাদাম ও কিশমিশ সাজিয়ে পরিবেশন করুন।


মালপোয়ার ক্ষীর

উপকরণ : ময়দা আধা কাপ, ছানা ১ কাপ, মাওয়া ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, চিনাবাদাম ১ টেবিল চামচ, খেজুর গুড়া ১ কাপ, পেস্তা ১ চা চামচ, দুধ ১ লিটার, এলাচ গুঁড়া আধা কাপ, তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন
১. এক কাপ পানিতে গুড় মিশিয়ে অল্প আঁচে দিন।
২. ময়দার সঙ্গে ছানা অল্প পানি ভালোভাবে মিশিয়ে নরম ডো বানিয়ে নিন।
৩. এবার ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে তেলে বাদামি করে ভেজে মালপোয়া গড়ে নিন।
৪. গুড়ের রসে ডুবিয়ে পেস্তা ও ঘন দুধ ওপরে দিয়ে পরিবেশন করুন।


ত্রিরত্ন

উপকরণ : গাজর কুচি ১ কাপ, চাল কুমড়া কুচি ১ কাপ, বিট কুচি ১ কাপ, ঘন দুধ ৩ কাপ, মাওয়া ১ কাপ, খেজুর গুড় ২ কাপ, পেস্তা ১ টে. চামচ, ছোট এলাচ গুঁড়া ১ চা চামচ, কিশমিশ ১ টে. চামচ।

যেভাবে তৈরি করবেন
১. গাজর, চাল কুমড়া, বিট খোসা ফেলে ধুয়ে আলাদা আলাদা কুচি করে সিদ্ধ করে নিন।
২. ঘি গরম করে প্রতিটি আলাদা করে এলাচ গুঁড়া মাওয়া দিয়ে পাক করুন।
৩. এরপর ঘন দুধ ও গুড় মিলিয়ে ওপরে ঢেলে তার ওপরে পেস্তা, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


সাগু ও সুজির পায়েস

উপকরণ : সাগু আধা কাপ, সুজি আধা কাপ, ডিম ৪টি, কমলা ২টি, নতুন গুড় ১ কাপ, জাফরান ১ চিমটি, ঘন দুধ ১ লিটার, কিশমিশ ১ চা চামচ, ঘি আধা কাপ, চিনি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. সাগু ধুয়ে দুধে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। সুজি হালকা করে ঘিয়ে ভেজে নিন।
২. ডিম-চিনি মিশিয়ে ভালো করে ফেটে নিন। ঘন দুধের মধ্যে সাগু ও সুজিতে একটু চিনি দিয়ে নেড়ে ঘি গরম হলে ফেটানো ডিম ঘন ঘন নেড়ে ঝুরঝুরে করুন।
৩. এরপর সাগু ও সুজির মিশ্রণ ঘন হলে জাফরান, কমলার টুকরা ও কিশমিশ ওপরে দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।


লুচির বাহারি ক্ষীর

উপকরণ : ময়দা ১ কাপ, ঘি ১ টে চামচ, গুড় পরিমাণমতো, দুধ ২ লিটার, এলাচ গুঁড়া আধা চা চামচ, কিশমিশ ৮টি, পেস্তা ১ চা চামচ, জাফরান অল্প, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. ময়দা ঘি দিয়ে ময়ান করুন ।
২. এরপর ছোট একটু মোটা করে লুচি বানিয়ে সেঁকে নিন।
৩. দুধ ঘন করে নিন। দুধে একটু চিনি দিয়ে তারপর গুড় মেশান।
৪. দুধ ঘন হলে ঠাণ্ডা করে লুচিগুলোর ওপর ঢেলে দিন। ঘন দুধ, পেস্তা, কিশমিশ দিয়ে পরিবেশ করুন।


নারিকেলের রসবড়া

উপকরণ : নারিকেলের দুধ ২ কাপ, ময়দা আড়াই কাপ, খেজুর গুড় ১ কাপ, এলাচ গুঁড়া ৩টি, পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. গরম পানি দিয়ে নারিকেল কোরা ভালোভাবে মেখে দুধ বানান।
২. দুধ ফুটিয়ে ঘন করে ময়দা দিয়ে নেড়ে মাখুন। এরপর ঘি দিয়ে মাখুন, যেন গোল করে আকার দেওয়ার সময় ফেটে না যায়।
৩. নিজের পছন্দমতো আকারে গড়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন।
৪. গুড় দিয়ে সিরা বানান। পিঠাগুলো গুড়ের সিরায় দিন। এরপর এলাচ গুঁড়া, বাদাম ও কিশমিশ দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

পমফ্রেট মাসালা


উপকরণ : রূপচাঁদা মাছ ২টি ৫০০ গ্রাম, ঘন নারিকেল দুধ আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১.৪ কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, তেল পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
১. মাছ কেটে ধুয়ে লবণ, লেবুর রস, সামান্য হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করুন ৩০ মিনিট।
২. ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ কড়া করে ভেজে রাখুন।
৩. এরপর পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হলে টমেটো কুচি দিয়ে ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, তেঁতুল গোলা দিন। নেড়ে লবণ ও চিনি দিন। ভালো করে কষিয়ে মাছ দিন।
৪. মাছ মসলা মাখা হলে নারিকেল দুধ দিয়ে নেড়ে ফুটলে নামিয়ে ফেলুন।

Sunday, February 26, 2012

চ্যাপা শুঁটকির বাগার ভর্তা


উপকরণ: চ্যাপা শুঁটকি ১০টি, দেশি পেঁয়াজ ১০টি, দেশি রসুন ২টি, শুকনা মরিচ ১২টি, সয়াবিন তেল সিকি কাপ, লবণ আধা চা-চামচ।

প্রণালি: শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুঁটকির পানি নিংড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বাটতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।

Saturday, February 25, 2012

সুইট অ্যান্ড সাওয়ার ফিশ


উপকরণ : ভেটকি মাছ ৫০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, স্বাদ লবণ আধা চা চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, সয়াবিন তেল ১ কাপ, মল্ট ভিনেগার ১ টেবিল চামচ, সয়াসস আধা টেবিল চামচ, টমেটো সস ১ কাপ, গাজর ছোট ১টি, শসা টুকরা করে কাটা আধা কাপ, আনারস টুকরা করে কাটা আধা কাপ, পেঁয়াজ ভাজ খোলা ১ কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি আধা কাপ, ক্যাপসিকাম ১ কাপের চার ভাগের এক ভাগ।

যেভাবে তৈরি করবেন
১. ভেটকি মাছ ১ ইঞ্চি পরিমাণে কেটে কাঁটা বের করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. মাছে গোলমরিচ গুঁড়া, লবণ ও স্বাদলবণ মেখে ম্যারিনেট করুন ৩০ মিনিট।
৩. গাজর, আনারস, শসা, ক্যাপসিকাম সিদ্ধ করে ছোট টুকরো করে কাটুন।
৪. ডিম ফেটিয়ে ময়দা ও ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মাছের সঙ্গে মাখুন।
৫. মাছ ভাজুন। ওপরটা মচমচে আর ভেতর নরম থাকবে।
৬. এবার ক্যাপসিকাম, গাজর, আনারস, শসা ও পেঁয়াজ তেলে ২ মিনিট ভেজে তুলুন।
৭. টমেটো সস, সয়াসস, ভিনেগার, চিনি, পানি ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশান।
৮. কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল দিয়ে আদা ও রসুন কুচি দিন। ভাজা হলে সসের মিশ্রণ ঢালুন।
৯. সস ঘন হলে ভাজা মাছ ও সবজি দিন।
১০. এরপর নামিয়ে পরিবেশন করুন।