Saturday, October 19, 2013

ঝুরা মাংস





উপকরণ: গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, বাদাম বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, সরষে বাটা আধা চা-চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা, তেজপাতা ৩-৪টা, তেল ১ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: তেলে আধা কাপ পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে সব মসলা কষিয়ে মাংস দিয়ে দিতে হবে। আন্দাজমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে।

Friday, October 18, 2013

মিষ্টি বাকরখানি





উপকরণ: ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, ঘি ২-৩ টেবিল চামচ, পানি ১ কাপ, লবণ ১ চা-চামচ, চিনি গুঁড়া আধা কাপ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পানি পরিমাণমতো, মাখন আধা কাপ।

প্রণালি: একটি বাটিতে ময়দা, তেল, চিনি, গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য ঘি মেখে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। রুটি বেলে গলানো মাখন লাগিয়ে চার ভাঁজ করে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। এরপর চার কোনা একসঙ্গে করে গোলভাবে আবার রুটি বেলতে হবে। প্রি-হিট ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৮ মিনিট বেক করে নিতে হবে অথবা ননস্টিক প্যানে সামান্য মাখনে ভেজে নিতে হবে। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। ভাজা বাকরখানি সিরায় দিয়ে তুলে নিতে হবে। গরম গরম মাংসের সঙ্গে পরিবেশন করতে হবে।

Thursday, October 17, 2013

আখনি বিরিয়ানি





উপকরণ: মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা ৩-৪টা, গরম মসলা বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ।

পোলাওয়ের জন্য: সেদ্ধ চাল ১ কেজি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা-চামচ, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচি, দারুচিনি কয়েকটা, কাঁচা মরিচ ৮-১০টা, কিশমিশ ১ টেবিল চামচ, পানি ৭ কাপ, কেওড়া ৩ টেবিল চামচ।

প্রণালি: মাংসে সব মসলা মেখে আধা ঘণ্টা রেখে তেলে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ঢেলে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে পানি দিতে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার পোলাওয়ের সব মসলা ৭ কাপ পানিতে ফুটিয়ে নিতে হবে। ফুটানো পানিতে চাল ঢেলে পানি শুকিয়ে এলে মাংস দিতে হবে। ভালোভাবে নেড়ে কিশমিশ ও কাঁচা মরিচ দিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে। কেওড়া জল দিয়ে নামাতে হবে।

নলার ঝোল





উপকরণ: গরুর পায়া ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা কুচি ২ চা-চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, বড় ও ছোট এলাচি ৭-৮টা, শাহি জিরা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি কয়েকটা, তেজপাতা ২-৩টা, লবণ স্বাদমতো, বাদাম বাটা ১ টেবিল চামচ, পানি ৫-৬ কাপ।

প্রণালি: তেলে পেঁয়াজ ভেজে সব মসলা কষিয়ে গুরুর পায়া দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিতে হবে। অল্প আঁচে ৫-৬ ঘণ্টা সেদ্ধ করতে হবে। নামিয়ে ভাত অথবা নানরুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Friday, July 19, 2013

কাশ্মীরি কোফতা কারি


কোফতার উপকরণ: মুরগির মাংসের কিমা আধা কেজি, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশবাটা ১ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, ডিমের কুসুম ১টি, ভাজার জন্য তেল পরিমাণমতো।

কোফতার প্রণালি: সব উপকরণ দিয়ে মাংস মেখে ছোট ছোট কোফতা বানিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
গ্রেভির উপকরণ: ঘি সিকি কাপ, তেল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, বেরেস্তা সিকি কাপ, পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশবাটা ২ টেবিল-চামচ, টকদই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, কাজু-আমন্ড-পেস্তা-কিশমিশ গোটা আধা কাপ, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি।

প্রণালি: ঘি ও তেল একসঙ্গে গরম করে গোটা পেস্তা-আমন্ড-কাজু-কিশমিশ ভেজে উঠিয়ে রেখে ওই তেলে পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিতে হবে। তাতে সব বাটা মসলা ও গরমমসলা কষিয়ে টকদই ও মিশ্রিত বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভুনে, লবণ ও এক কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে ভাজা কোফতা দিয়ে দিতে হবে। মালাই ও ভাজা বাদাম-কিশমিশ বাদে বাকি সব উপকরণ দিয়ে একটু পর নামাতে হবে। কিছুটা মালাই, ভাজা বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Thursday, July 18, 2013

আচারি মাংস


উপকরণ: গরুর মাংস ১ কেজি, আম অথবা জলপাইয়ের ঝাল আচার ৩ টেবিল-চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, সরিষার তেল আধা কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ ৮-১০টি।

প্রণালি: মাংস টুকরা করে ধুয়ে আচার ও কিছু কাঁচা মরিচ বাদে সব উপকরণ মেখে নিতে হবে। তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিতে হবে। তাতে মাখানো মাংস ও পরিমাণমতো পানি দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে আচার ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।


Wednesday, July 17, 2013

আফগানি মালাই কাবাব

 
উপকরণ: মুরগির হাড় ছাড়া বুকের মাংস কিউব করে কাটা আধা কেজি, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, পেস্তা-আমন্ড-কাজুবাটা ১ টেবিল-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, পনিরকুচি ৪ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, মালাই ১ কাপ, তেল ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: সিকি কাপ মালাই ও বাকি সব উপকরণ দিয়ে মাংস মেখে ১ ঘণ্টা রাখতে হবে। সাসলিক কাঠিতে ৫-৬টি করে মাংসের টুকরা গেঁথে নিতে হবে। ননস্টিক গ্রিল প্যান অল্প আঁচে ২০ মিনিট চুলায় রাখতে হবে। এরপর মাংসভরা কাঠি দিয়ে মাঝারি জ্বালে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে। হয়ে এলে নামিয়ে পরিবেশন পাত্রে মাংসের কাঠি সাজিয়ে মালাই দিয়ে পরিবেশন করতে হবে।