Wednesday, August 25, 2010

পাঁচমিশালি সবজি


যা লাগবে
আলু ২৫০ গ্রাম, কুমড়া ২৫০ গ্রাম, গাজর ২৫০ গ্রাম, ঢেড়স ২০০ গ্রাম, শিম-জিঙে- মটর- টমেটো- মুলা ২০০ গ্রাম করে, আদা বাটা ১ চা চামচ,পাঁচফোড়ন দেড় চা চামচ, হলুদ এক চা চামচ, তেল এক কাপ।

যেভাবে করবেন
সব তরকারি সমান মাপে কেটে ধুয়ে নিন। তেল কড়াইয়ে গরম করে তাতে পাঁচফোড়ন, আদা বাটা দিন। গন্ধ বের হলে আগে শক্ত জাতীয় তরকারি দিন। একটু সিদ্ধ হলে বাকি তরকারি যা কম সময়ে সিদ্ধ হয় তা দিন। ঢাকনা দিয়ে রাখুন সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে ভাজা ভাজা হলে লবণ দেখে নামিয়ে পরিবেশন করুন।