Wednesday, August 25, 2010

টমেটো ভর্তা


উপকরণ : বড় টমেটো ৪টি, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২টি বা ইচ্ছামতো, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালী : শুকনা মরিচ তাওয়ায় টেলে বিচিসহ ভালো করে গুঁড়ো করে নিতে হবে। টমেটোর গায়ে তেল লাগিয়ে তাওয়ার ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় দিয়ে সবদিক সমানভাবে পুড়িয়ে নিতে হবে। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে চটকে তেল, পেঁয়াজ, মরিচ, লবণ, চিনি, ধনেপাতা, লেবুর রস দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।