উপকরন:
গলদা চিংড়ি ৪টি, দুধ ১ কাপ, মাখন ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, পাউরুটি কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ ১/৪ চা চামচ, জায়ফল গুঁড়া ১/৪ চা চামচ, ডিমের কুসুম কড়াসিদ্ধ ২টি, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালি:
১। চিংড়ি পানিতে সিদ্ধ করুন। লম্বায় চিরে দুভাগ করুন।
২। খোসা ছাড়িয়ে মাছ কিমা করুন। খোসা তুলে রাখুন।
৩। দুধ, মাখন ও ময়দা দিয়ে সাদা সস তৈরি করুন।
৪। সস চুলা থেকে নামিয়ে পাউরুটি, ধনেপাতা, লবণ, গোলমরিচ, জায়ফল এবং ডিমের কুসুম গুঁড়া করে মিশান। চিংড়ির কিমা দিয়ে মিশান। খোসাগুলিতে মিশানো কিমা ভরুন। কিমার উপরে ফেটানো ডিমের প্রলেপ দিয়ে পাউরুটির কুচি ছিটিয়ে দিন।
৫। ওভেনে ১৯০০ সে. (৩৫০০ ফা.) তাপে ১০-১৫ মিনিট বেক করুন। ৬ পরিবেশন।