Wednesday, August 25, 2010

মচমচে ক্রাস্টে ভাজামাছ


উপকরন:
মাছ ১/২ কেজি, ডিম ২টি, দুধ ১/২ কাপ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, তেল ২ চা চামচ, তেল ভাজার জন্য, লবণ স্বাদ অনুযায়ী।

প্রনালি:
মাছ : তপসে, রুই, কাতল, ভেটকি, কোরাল, ইলিশ ইত্যাদি। তপসে মাছ গোটা রাখবেন। ইলিশ মাছের পেটি ও গাদা আলাদা করবেন। অন্যান্য মাছ পরিবেশনের উপযোগী করে টুকরা করবেন।
১। মাছ ধুয়ে মাছের পানি ঝরান।
২। ডিম ফেটে ময়দা, বেকিং পাউডার, মরিচ, গোলমরিচ, লবণ, দুধ ও তেল দিয়ে মৃসণ করে গোলা করুন।
৩। কড়াইয়ে তেল গরম করুন। কয়েক দানা লবণ দিয়ে দেখুন, যদি বুদবুদ উঠে তাহলে ভাজার জন্য ঠিক হবে।
৪। মাছের টুকরা ময়দার গোলায় ডুবিয়ে তেলে ছাড়ুন। উল্টে পাল্টে বাদামি রং ও মচমচে করে ভাজুন। তেল ছেঁকে কাগজের উপর রাখুন। ৬ পরিবেশন।