Wednesday, August 25, 2010

গোটা রূপচাঁদা


উপকরণ :
মাছ ১টি, রসুনকুচি বা বাটা ১ চা চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ (রিং) আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, সয়া বা উস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কর্নফাওয়ার প্রয়োজনমতো, লেবুর রস ১ চা চামচ, তেল ১ কাপ।

প্রণালী :
মাছ পরিষ্কার করে ধুযে চিরে রসুনবাটা, অল্প সয়া সস, লেবুর রস ও সামান্য লবণ মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে কর্নফাওয়ার ভালো করে মাখতে হবে। প্যানে তেল দিয়ে গরম করে মাছ ছেড়ে ভেজে ওঠাতে হবে (এবার সিজলিং ডিশ চুলায় দিয়ে গরম করতে হবে এবং আরেক চুলায় মাছ তৈরি করতে হবে)। কড়াইয়ে তেল ও রসুনকুচি দিয়ে নেড়ে পেঁয়াজকুচি একটু ভেজে মাছ দিয়ে বাকি সয়া সস, টমেটো সস, উস্টার সস ও পানিতে গোলানো ১ টেবিল চামচ কর্নফাওয়ার একসঙ্গে মিশিয়ে মাছের ওপর ঢেলে দিতে হবে। মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। এবার একটু মাখন প্যানে দিয়ে রিং করা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিতে হবে। গরম সিজলিং ট্রেতে মাছ ঢেলে একপাশে বাকি মাখন এবং ওপরে রিং করা পেঁয়াজ দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন।