Wednesday, August 25, 2010

দই বেগুন


উপকরণ: বড় গোল বেগুন আধা কেজি, হলুদ বাটা আধা চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, মরিচ বাটা ২ চা চামচ, টক দই আধা কাপ, গোলমরিচ গুড়া কোয়ার্টার চা চামচ, ভাজা জিরার গুড়া আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, চিনি ও লবন পরিমানমতো, তেল আন্দাজমতো।

প্রণালী: প্রথমে বেগুনগুলো আধা ইঞ্চি পুরু ও গোল করে কেটে নিন। ভালো করে ধুয়ে হলুদ, মরিচ, ধনে বাটা ও লবন দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখুন। বেগুন তেলে ভেজে একটা ডিশে রাখুন। টক দই ফেটে গোলমরিচ, জিরা, রসুন, লবন ও চিনি দিয়ে মেশান। দই বেশি ঘন হয়ে গেলে অল্প পরিমান পানি মেশান। প্লেটে ভাজা বেগুনগুলো সাজিয়ে দই ঢেলে দিন।