Wednesday, August 25, 2010

চিলি লাইম ফিস


উপকরন: রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস আধা কাপ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, সুইট চিলি সস আধা কাপ, যে কোনো বড় মাছের টুকরো ৪ টি, বড় টমেটো ২টি( বিচি ছাড়ানো), বড় পেয়াজ ১টি কুচি করা।

প্রণালি: একটা বড় বোলে রসুন বাটা, ওয়েসটার সস, চিলি সস, লেবুর রস নিয়ে মেশান। মেশানো সস মাছে ভালোমত মিশিয়ে পনেরো মিনিটের মতো ফ্রিজে রাখুন । ফ্রিজ থেকে বের করে প্যানে ভালো মত দুই পিঠই ভাজুন। যতণ পর্যন্ত বাদামি না হয় ততন পর্যন্ত ভাজতে থাকুন। তারপর নামিয়ে সালসা দিয়ে পরিবেশন করুন।