যা যা লাগবে : ফুলকপি ১টি, আলু ৪টি, আদা-রসুন-পিঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি আধা কাপ, হলুদ-মরিচ গুঁড়া ১ চা চামচ, এলাচ ১টি, দারুচিনি ১ টুকরো, তেজপাতা ১টি কাঁচামরিচ ৭/৮টি, লবণ পরিমাণমতো তেল ঘি (মিশানো) আধা কাপ, পানি পরিমাণমতো, চিনি আধা চা চামচ।
তৈরির পদ্ধতি
ফুলকপি, আলু কিউব করে কেটে একটু হলুদ ও মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার তেলে পিঁয়াজ কুচি দিয়ে লাল হলে একে একে সব মসলা কষিয়ে পানি দিয়ে দিন। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। পানি কমে উপরে এলে চামচ দিয়ে একটু ভেঙে দিন। সামান্য ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে আনুন।