উপকরন:
চিংড়ি মাঝারি ৪০টি, পেঁয়াজ মিহিকুচি ১/৩ কাপ, কাঁচামরিচ মিহিকুচি ৪টি, বেকিং পাউডার ১/৪ চা চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, ডিম ৩টি, ময়দা ১ কাপ, পানি ১/২ কাপ, শাকপাতা ৪০টি, তেল ভাজার জন্য, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালি:
১। চিংড়ির লেজ রেখে খোসা ছাড়ান। মাথা কেটে ফেলুন। চিংড়ির পেটের দিকে ছুরি দিয়ে লম্বার চিড়ে থালায় বিছিয়ে ছুরি দিয়ে হালকা ভাবে কেচা কেচা করুন।
২। চিংড়ি প্লেটে সাজিয়ে ৩ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন।
৩। ডিম অল্প ফেটে তার সাথে পেঁয়াজ, মরিচ, লবণ, বেকিং পাউডার, ১ টেবিল চামচ লেবুর রস ও পানি মিশিযে পরে ময়দা দিয়ে মিশান।
৪। ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ে তেল গরম কর। তেল গরম হলে আচ সামান্য কমান।
৫। একটি পাতার উপর একটি চিংড়ি বিছিয়ে ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। পাতার উপর বিছাবার সময় চিংড়ির লেজ পাতার বাইরে রাখবেন। টেম্পুরার জন্য পালংশাক, পুইশাক, ডাটাপাতা, কুমড়াপাতা ইত্যাদি শাকপাতা নেয়া যায়। ১২ পরিবেশন।