উপকরণ : বড় গোল বেগুন একটি, ডিম একটি, সরষের তেল ১ টে চামচ, পেঁয়াজ গোল করে কাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ টোস্ট করা ২টা বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো।
প্রণালী : বেগুন একটু চিরে দিয়ে বেগুনের গায়ে তেল লাগিয়ে সবদিক সমানভাবে পুড়িয়ে নিয়ে পানির ভেতর কিছুক্ষন রেখে খোসা ছাড়িয়ে ফেলতে হবে। প্যানে ডিম ও পানি দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিয়ে ফোটানো পানিতে ডিম পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখতে হবে। খোসা থেকে ডিম বের করে বেগুন, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ দিয়ে চটকে ভর্তা করতে হবে।