Wednesday, August 25, 2010

ভেটকি কাবাব


যা যা লাগবে : ভেটকি মাছ সিদ্ধ করে কাঁটা বাছা ২ কাপ, কাবাব মসলা ১ টেবিল চামচ, কাঁচামরিচ মিহি কুচি ২ চা চামচ, পিঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, কিসমিস কুচি ১ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া ১ কাপ, তেল ভাজার জন্য, লবণ আন্দাজমতো, আলু সিদ্ধ ২টা, ডিম ২টা।

প্রস্তুত প্রণালী : ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিতে হবে। মাছের সাথে ডিমের কুসুম, আলু, কাবাব মসলা, আদা, পিঁয়াজ, কাঁচামরিচ, কিসমিস ও লবণ ভালো করে মেখে মাছের আকারে গড়ে নিতে হবে। ডিমের সাদা অংশ ভালো করে ফেটে কাবাবগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। সব বানানো হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে গরম তেলে সোনালি রঙ করে ভেজে নিতে হবে।