সব মায়েরাই বাচ্চাদের খাবার-দাবার নিয়ে চিন্তায় থাকেন। প্রতিদিন একই রকম খাবারে বাচ্চাদেরও অনীহা হয়। এ কারণে বাচ্চাদের জন্য নিত্যনতুন আইটেমের খাবার রান্না করে খাওয়াতে পারেন। চাল ও হরেক রকমের সবজি দিয়ে রাইস অ্যান্ড ভেজিটেবল কাস্টার্ড বানিয়ে খাওয়াতে পারেন।
উপকরণ:
সবজি গ্রেড- হাফ কাপ (পেপে, লাউ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ফুলকপি, গাজর)
দুধ- ১ কাপ
চিনি- ২টে চা
বাটার/তেল- ১টে চা
ডিম- ১টা
এলাচ- ১টা
ভাত- ৩টে চা
প্রণালি:
প্রথমে বাটারের ভেতর সবজি দিয়ে একটু ভেজে নিন। সঙ্গে এলাচি ও এক চিমটি লবণ দিন।
এবার সামান্য পানি দিয়ে ঢেকে দিন। এতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ভাত আর চিনি দিয়ে মিশিয়ে নিন।
একটি পাত্রে ডিম ও দুধ ভালো করে ফেটে নিন।
এবার মিশ্রণটি দিয়ে অল্প আঁচে ১০মি. রান্না করুন। একটু পাতলা রাখুন। দাঁড়িয়ে থেকে রান্নাটা সেরে নিতে হবে।
বাচ্চা যদি ব্লেন্ডার করা খাবার খেয়ে থাকে তবে ব্লেন্ড করে নিন।
রেসিপিটি প্রকাশিত হয়, এপ্রিল ০৮, ২০১৮










