Wednesday, April 18, 2018

তৈরি করে ফেলুন থানকুনির পাতার ভর্তা


থানকুনি পাতার গুনাগুন সম্পর্কে নতুন করে বলার কি কিছু আছে ? সহজে।থানকুনি পাতা  বাড়ির আশেপাশেও জন্মে সহজে।থানকুনি পাতার বহুবিদ ব্যাবহার আছে,এর রস,ভর্তা,অনেক ভাবেই খেতে পারেন।শুধু যে পেটের পীড়া হলে খাবেন,তা নয়, এটি রুচিও বাড়ায়। আর তাই আজ আপনাদের জন্য থানকুনি পাতার উপর একটি সহজ  রেসিপি দিচ্ছি, যেটা বানাতে আপনাকে খুব বেশি ঝামেলা করতে হবেনা। আসুন দেখি ,কিভাবে বানাবেন থানকুনি পাতার মুখরোচক এই ভর্তাটি ।

উপকরন

থানকুনির পাতা বাটা ১ কাপ

পেঁয়াজ বাটা ১ কাপ

পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ

রসুন বাটা আধা কাপ

মরিচ ৬/৭ টি ফালি করে কাটা

লবন আধা চা চামচ

হলুদ ৩ আঙ্গুলের ১ চিমটি

সয়াবিন তেল- আধা কাপ

প্রস্তুত প্রনালি

থানকুনির পাতার গোঁড়ার সামান্য অংশ ফেলে ভাল করে ধুয়ে নিন।এবার পাটায় পিষে নিন। ব্লেন্ডারেও ব্লেন্ড করা যাবে, কিন্তু তাহলে সামান্য পানি দিয়ে করতে হবে,এতে পেস্ট পাতলা হয়ে যাবে।

এবার চুলায় মাঝারী আঁচে ফ্রাই প্যান চাপিয়ে এতে তেল দিন।তেল গরম হলে পেঁয়াজ কুঁচি ও মরিচ দিয়ে ভাজতে থাকুন,হাল্কা বাদামী করে পেঁয়াজ ভাজা হলে এতে একে একে থানকুনির পাতা,পেঁয়াজ,রসুন বাটা দিয়ে দিন। এবার হলুদ ও লবন দিয়ে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে পানি শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিন।এটাকে ভাজতে ভাজতে যখন তেল বের হতে থাকবে,চুলা বন্ধ করে দিন।এই ভর্তা গরম ভাত দিয়ে পরিবেশন করুন। (ছোট বাচ্চাদেরও পেটের সমস্যায় এই ভর্তা খাওয়াতে পারেন,সেক্ষেত্রে মরিচ ব্যাবহার থেকে বিরত থাকবেন)।

রেসিপিটি প্রকাশিত হয়, ০৬ ফেব্রুয়ারি ২০১৮