Tuesday, April 10, 2018

খাসির কলিজা ভুনা


খাসির কলিজা ভুনা খুব সুস্বাদু একটি খাবার। অনেকের প্রিয় খাবারের তালিকায় রয়েছে এটি। ঈদের দিনে বিকেলে চালের রুটির সাথে লোভনীয় এই খাবারের রেসিপিটি চলুন একবার দেখে নেই।

যা যা লাগবেঃ

খাসির কলিজা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ মরিচ বাটা, এলাচ, দারুচিনি, জায়ফল, ১ চা চামচ জয়ত্রি গুঁড়া, ২ টেবিল চামচ টক দই, লবণ স্বাদমতো, আধা কাপ পেঁয়াজ বাটা, আধা কাপ তেল।

প্রণালিঃ

কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মরিচ বাটা দিয়ে সব মসলা ও দই দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে কলিজা কষাতে হবে। ভুনা ভুনা হলে নামিয়ে নিন। রুটি, চালের আটার রুটি, সাদা ভাতের সাথে খেতে পারেন মজাদার খাসির কলিজা ভুনা ।


রেসিপিটি প্রকাশিত হয়, ২ সেপ্টেম্বর ২০১৭