Thursday, April 12, 2018

বৈশাখী আয়োজনে ৪ রকমের ঠান্ডা খাবার



প্রতিবছরই যেন পাল্লা দিয়ে বাড়ছে গরমের সমস্যা। প্রচণ্ড দাবদাহে পহেলা বৈশাখের দিনে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অন্যদিকে ভারী তেলমশলা যুক্ত খাবার খেয়েও দেখা দেয় নানান রকমের অসুখ-বিসুখ। তাই বলে উৎসবের দিনে বিশেষ খাবারের আয়োজন হবে না? নিশ্চয়ই হবে। যে কোনো উৎসবের আয়োজনেই আবহাওয়ার কথাটি বিবেচনা করে মেন্যু তৈরি করা উচিত। তা না হলে অহেতুক অসুস্থতা হানা দেবেই।

নববর্ষের আয়োজনে যোগ করুন ভিন্ন স্বাদের শরবত, ঠান্ডা সালাদ, ঐতিহ্যবাহী কুলফিসহ নানান রকমের ভিন্ন স্বাদের খাবার। এতে মেহমান যেমন খেয়ে স্বস্তি পাবেন, আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে। আজকের ফিচারে থাকছে নববর্ষের ৪ টি ভিন্নধর্মী রেসিপি। লেবু-পুদিনার শরবত, কাঁচা আমের পানা, ফল ও সবজির সালাদ, মিক্সড ফ্রুট কুলফি।

লেবু পুদিনার শরবত
লেবু পুদিনার শরবত
প্রচন্ড গরমের কষ্ট থেকে মুক্তি দিতে পারে লেবু পুদিনার শরবত। আপনার শরীরে পানির অভাব পূরণ করার পাশাপাশি ডায়ারিয়ার মত সমস্যা দূর করতে সাহায্য করবে তা। এই বৈশাখে বাইরে বেড়াতে গিয়ে খাওয়া হবে মুখরোচক অনেক কিছুই। আর অবধারিতভাবে কারও কারও এসব স্ট্রিট ফুড সহ্য হবে না, অসুস্থ হয়ে পড়বেন তারা। অনেকের ডিহাইড্রেশন হয়, কারও কারও দেখা দেয় ডায়ারিয়া। আপনার শরীরে পানির অভাব পূরণ করার পাশাপাশি ডায়ারিয়ার মত সমস্যা দূর করতে সাহায্য করবে তা।

উপকরণ
- ১ টেবিল চামচ লেবুর রস
- আধা কাপ পুদিনা পাতা
- ১ চা চামচ জিরা গুঁড়ো
- লবণ স্বাদ মতো

প্রণালী
১) পুদিনা পাতা, লেবুর রস এবং ২ টেবিল চামচ পানি একটি মিক্সারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
২) একটি বাটিতে নিন। এতে ২ কাপ পানি এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার ২টি গ্লাসে ঢেলে পরিবেশন করুন লেবু-পুদিনার শরবত। ডায়ারিয়া বা ডিহাইড্রেশনের সমস্যায় দিনে ৩ বার পান করতে পারেন।

কাঁচা আমের পানা
কাঁচা আমের পানা

গরমে পহেলা বৈশাখে বাইরে ঘুরতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে কাঁচা আমের এই শরবতটি।পহেলা বৈশাখ আসছে, সেই সাথে এসে গেছে প্রচন্ড গরম। এই গরমে পহেলা বৈশাখে বাইরে ঘুরতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এক্ষেত্রে আপনার কাজে আসতে পারে কাঁচা আমের এই শরবতটি। হিট স্ট্রোক প্রতিহত করতে তা দারুণ কার্যকরী। কাঁচা আম আর বেশ কিছু সুগন্ধি মশলা থাকায় নিমিষেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে। চলুন দেখে নিই ছোট্ট রেসিপিটি।

উপকরণ

-   ২টি মাঝারি কাঁচা আম

-   আধা কাপ চিনি

-   আধা চা চামচ এলাচ গুঁড়ো

-   আধা চা চামচ বিট লবণ

-   অল্প জাফরান

প্রণালী

১) ১ টেবিল চামচ পানিতে জাফরান গুলে রাখুন।

২) একটি প্রেশার কুকারে কাঁচা আম এবং দেড় কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। ৪টি শিষ দিলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

৩) আমগুলোর খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা বের করে নিন। এর সাথে চিনি মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।

৪) এতে জাফরানের পানি, এলাচ গুঁড়ো এবং বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৫) এতে ৩ কাপ ফ্রিজের ঠান্ডা পানি ভালো করে মিশিয়ে নিন।

ব্যাস, তৈরি হয়ে গেলো উত্তপ্ত একটি দিনের জন্য পারফেক্ট ড্রিঙ্ক! ৪টি গ্লাস ঢেলে পরিবেশন করুন। সাথে দিতে পারেন কিছু আইস কিউব।

ফল ও সবজির লো ক্যালোরি সালাদ
ফল ও সবজির লো ক্যালোরি সালাদ
আজ দেখে নিন এমন একটি রেসিপি যাতে আপনার পেটও ভরবে, স্বাস্থ্যকর খাওয়া হবে পাশাপাশি শরীরটাও থাকবে ঠাণ্ডা।কাঠফাটা রোদের এই দিনে শরীরের সুস্থতা নিশ্চিত করাটা বেশ কষ্টই হয়ে পড়েছে। বৈশাখে বাইরে ঘুরে বেড়াবেন, তার জন্য শরীর থাকা চাই সুস্থ। অনেকেই এ সময়ে ত্বকের সুস্থতার জন্যও একটু বাড়তি রূপচর্চা করেন। কিন্তু এর জন্য শরীর ভেতর থেকে শীতল রাখাটা জরুরী। আজ তাই দেখে নিন এমন একটি রেসিপি যাতে আপনার পেটও ভরবে, স্বাস্থ্যকর খাওয়া হবে পাশাপাশি শরীরটাও থাকবে ঠাণ্ডা। অনেকটা ফাইবার, ভিটামিন এ এবং সি থাকায় আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হতে তা সাহায্য করবে। লো ক্যালোরির এই সালাদ রেসিপিটি তাদের জন্যও ভালো যারা ওজন কমানোর দিকে মনযোগী।

উপকরণ

ফল এবং সবজি

-   ১ কাপ আইসবার্গ লেটুস, ছোট করে টুকরো করে নেওয়া

-   সিকি কাপ ক্যাপসিকাম কিউব করে কাটা

-   আধা কাপ গাজর মিহি কুচি

-   ২ টেবিল চামচ সেলেরি মিহি কুচি

-    ২ কাপ আপেল কিউব করে কাটা

-   আধা কাপ কমলার কোয়া অর্ধেক করে কাটা

-   ২ টেবিল চামচ কিসমিস

ড্রেসিং এর জন্য

-   আধা কাপ লো ফ্যাট দই

-   দেড় কাপ টমেটো কেচাপ

-   ১ চা চামচ চিলি সস

-   ১ চা চামচ চিনি

-   সিকি চা চামচ সরিষা গুঁড়ো

-   ২ চা চামচ পিঁয়াজ মিহি কুচি

-   ২ চা চামচ ক্যাপসিকাম মিহি কুচি

-   ২ চা চামচ কাঁচামরিচ মিহি কুচি

-   লবণ স্বাদমতো

-   ২ টেবিল চামচ লো ফ্যাট দুধ

প্রণালী

১) প্রথমে ড্রেসিং এর সব উপকরণ একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন।

২) এরপর সবজি ও ফল একত্রে মিশিয়ে তাতে ড্রেসিং ঢেলে দিন। টস করে মিশিয়ে নিন।

ড্রেসিং দেওয়ার পর পরই সার্ভ করুন লো ক্যালোরি সালাদ। দেখে নিতে পারেন ভিডিওটি-


বৈশাখের গরমে শান্তি ও স্বস্তি মিক্সড ফ্রুট কুলফিতে

মিক্সড ফ্রুট কুলফি
দেখতে দেখতে বৈশাখ মাসটা এসেই গেল। গরমের এই মৌসুমে সবচাইতে জনপ্রিয় খাবার কী? বলাই বাহুল্য যে ঠাণ্ডা যে কোন কিছু। তরমুজ-বাঙ্গির মত ফল, আইসক্রিম, শরবত ইত্যাদিই থাকে পছন্দের শীর্ষে। আইসক্রিম বা কুলফি তো অনেক তৈরি করেছেন, কিন্তু কখনও তরমুজ আর বাঙ্গির কুলফি খেয়েছেন কি? না খেয়ে থাকলে ঝটপট তৈরি করে ফেলুন আতিয়া আমজাদের রেসিপিতে দারুন মজাদার মিক্সড ফ্রুট কুলফি।

উপকরণ
তরমুজ বিচি ফেলে নিতে হবে আধা কাপ বাংগী বিচি ফেলে নিতে হবে ১ কাপ স্ট্রবেরি কুচি আধা কাপ ঘন দুধ ৩ কাপ পাউডার দুধ আধা কাপ কন্ডেন্সড মিল্ক আধা কাপ হেভী ক্রিম/ডানো ক্রিম ১/৩ কাপ চিনির সিরা ১/২ কাপ পেস্তা বাদাম ১/২ কাপ কর্ন ফ্লাওয়ার ২ টে চামচ পানি হাফ কাপ

প্রনালী
-সব গুলো ফল আধা কাপ চিনির রা মিশিয়ে ব্লেন্ডাসিরা ব্লেন্ড করে পিউরে করে নিন।
- বাদাম গরম পানিতে ভিজিয়ে নরম হলে ছিলে কুচি করে রাখুন।
-পানিতে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে রাখুন।
-হাঁড়িতে দুধের সাথে চিনির সিরা,পাউডার দুধ,কন্ডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিন। বলক এলে কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপাদান মিশিয়ে আরো ২ মিনিট জ্বাল দিন।
-এবার কর্ন ফ্লাওয়ার দিয়ে ১ মিনিট পর নামিয়ে নিন।
-কিছুটা ঠান্ডা করে নিয়ে ফ্রুট পিউরে গুলো দিয়ে দিন ও হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিন কুলফির মিশ্রনটির সাথে ভালো মতো।
-এবার ছাঁচে ঢেকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন।
-কুলফি তে কাঠি দিতে চাইলে ডিপ ফ্রিজে রাখার ৪ ঘন্টা পর কুলফি কিছুটা জমে এলে তখন কাঠি দিতে হবে।
-একটা গ্লাসে কুসুম গরম পানি নিয়ে তাতে কুলফির ছাঁচ রেখে আলতো করে টান দিলেই কাঠি সহ কুলফি বেরিয়ে আসবে।

রেসিপিটি প্রকাশিত হয়, ১১ এপ্রিল ২০১৮