খাবার সুস্বাদু, ক্যালোরি কম ১০০ ভাগ ফ্যাটলেস বা চর্বিবিহীন এই পাস্তার রেসিপি। যারা ডায়েট করছেন, তারা যেকোনো এক বেলার খাবার বাদ দিয়ে অনায়াসে এই খাবারটি খেতে পারেন। সুস্বাদু তো বটেই, ওজন কমাতেও সহায়তা করবে দারুণ।
পাস্তা মানেই অনেকখানি পনির, মাখন, ক্রিম। মানে অনেকখানি ফ্যাট আর উচ্চ মাত্রার ক্যালোরি। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও পাস্তা নামের প্রিয় খাবারটি রোজ রোজ খাওয়া যায় না। সেই সমস্যা দূর করতে সায়মা সুলতানা জানাচ্ছেন ১০০ ভাগ ফ্যাটলেস বা চর্বিবিহীন পাস্তার রেসিপি। এতে ফ্যাট তো নেই-ই, ক্যালোরিও খুব বেশি নয়। যারা ডায়েট করছেন, তারা যেকোনো এক বেলার খাবার বাদ দিয়ে অনায়াসে এটি খেতে পারেন। সুস্বাদু তো বটেই, ওজন কমাতেও সহায়তা করবে দারুণ।
যা লাগবে
চিকেন/ভেজিটেবল স্টক দেড় কাপ
পছন্দমতো সবজি (গাজর কুচি, বরবটি, বাঁধাকপি চিকন করে কুচি) এক কাপ
তানজারিন পাস্তা সেদ্ধ ১/৪ কাপ
লেবুর রস দুই টেবিল চামচ
লেমন গ্রাস বাটা এক টেবিল চামচ
আদা কুচি এক চা চামচ
লবণ স্বাদমতো
ধনিয়া পাতা কুচি অল্প
প্রণালি
-হাঁড়িতে স্টকের সাথে সেদ্ধ পাস্তা ছাড়া উপরের সব উপকরণ দিয়ে দিন।
-জ্বাল হতে দিন মাঝারি আঁচে।
-৪-৫ মিনিটেই বলক ওঠে সবজি সেদ্ধ হয়ে আসবে।
-এবার এতে পাস্তা দিয়ে রান্না করুন দুই মিনিট।
-হালকা মাখা মাখা ঝোল ঢাকা অবস্থায় নামিয়ে নিন।
গরম পরিবেশন করুন। এতে যোগ করতে পারেন সেদ্ধ চিকেন কিংবা মাছ। যারা ডায়েট করছেন না, তারা স্বাদ বাড়াতে পনির কিংবা অলিভ অয়েল যোগ করতে পারেন।
রেসিপিটি প্রকাশিত হয়, ০৮ এপ্রিল ২০১৮










