Friday, August 27, 2010

কামরাঙ্গার সরবত


উপকরণ:
কামরাঙ্গা ৪-৫টি, চিনি ১/২ কাপ, পানি ১ কাপ, লবণ ১ চা চামচ।

প্রনালি:
১। কামরাঙ্গা ছোট বা বড়, কাঁচা বা পাকা হতে পারে। সে অনুযায়ী সরবতে পানি, চিনি, লবণের পরিমাণ নিজের রুচিমতো দিবেন।
২। কামরাঙ্গা ধুয়ে বিচি ও শক্ত অংশ ফেলে ছোট টুকরা করুন।
৩। ব্লেন্ডারে কামরাঙ্গা ও ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করুন।
৪। ছাকনি দিয়ে ছেঁকে নিয়ে লবণ ও চিনি মিশিয়ে রেফ্রিজারেটরে রাখুন। ৪ পরিবেশন।

বাঙ্গির সরবত


উপকরণ:
বাঙ্গি/ফুটি, কুচি ২ কাপ, চিনি ৬ টেবিল চামচ, লেবুর রস (ইচ্ছা) ১ চা চামচ, বরফকুচি।

প্রনালি:
১। পাকা বাঙ্গি কুচি কুচি টুকরা করে এক কাপ নিন। বড় একটি বাটিতে বাঙ্গি ও সাথে চিনি মিশিয়ে ঢেকে রাখুন।
২। লেবুর রস ও বরফকুচি মিশিয়ে আরও কিছুণ রাখুন। বাঙ্গি থেকে পানি বেরিয়ে সরবতের মতো হবে। ৪ পরিবেশন।

আনারসখোসার সরবত


উপকরণ:
আনারসের খোসা (জলডুবি) ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১/২ কাপ, লবণ, বরফকুচি প্রয়োজনমতো।

প্রনালি:
১। সরস এবং পাকা (খোসার রং হলুদ হবে) একটি আনারসের খোসা ভালো করে ধুয়ে ডুবো পানিতে (প্রায় ৪ কাপ) সিদ্ধ দিন। কয়েকবার ফুটে উঠার পরে আনারসের সুগন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে পাতলা কাপড় দিয়ে রস ছেঁকে নিন। ঠান্ডা করুন।
২। রস ঠান্ডা হলে চিনি মিশান। প্রয়োজন মতো পানি মিশাতে পারেন। লেবুর রস ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন। ৪ পরিবেশন।

বাতাবি লেবুর সরবত


উপকরন:
বাতাবি লেবুর রস ১/২ কাপ, ঠান্ডা পানি ১/৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, বরফকুচি।

প্রনালি:
১। জাম্বুরা বা বাতাবি লেবুর রস মিহি কাপড়ে ছেঁকে নিন অথবা বাতাবি লেবুর সাথে পানি মিশিয়ে ব্লেন্ডারে রস করে ছেঁকে নিন। চিনি মিশিয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন। ১ পরিবেশন।

তাজা রসের পাঞ


উপকরণ:
তরমুজের রস ৩ কাপ, কমলার রস ১ কাপ, আনারসের রস ১ কাপ, কমলার কোষ ৮টি, চিনি ৩/৪ কাপ, আদার রস ১/৪ চা চামচ, সাদা গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, বিট লবণ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ১/২ চা চামচ।

প্রণালি:
১। সব রস ঠান্ডা করে একত্রে নিয়ে অন্যান্য সব উপকরণ দিয়ে মিশান। কমলার কোষের আঁশ ও বিচি ফেলে পাঞ্চে দিন।
২। ফলের রসের পরিমাণ ইচ্ছামতো নিতে পারেন। লবণ, চিনি, মসলা স্বাদ অনুযায়ী দিবেন। মাঝারি সাইজের গ্লাসে পাঞ্চ পরিবেশন করুন। ৬ পরিবেশন।

ফ্রুট পাঞ্চ (১)


উপকরণ:
মিষ্টি আপেল কুচি ঠান্ডা ২টি, আনারসের রস ঠান্ডা ১ কাপ, কমলার স্কোয়াস ঠান্ডা ৩ টেবিল চামচ, আনারস কুচি ঠান্ডা ১ কাপ, পুদিনা পাতা মিহি কুচি ১ টেবিল চামচ, সোডা ওয়াটার ঠান্ডা ২ কাপ।

প্রনালি:
১। পাঞ্চ পরিবেশন করার পাত্রে কুচি করা ঠান্ডা ফল, ফলের রস, স্কোয়াস, পুদিনাপাতা কুচি নিয়ে একত্রে মিশান।
২। লম্বা গ্লাসের অর্ধেক রসসহ ফল এবং বাকিটা সোডা ওয়াটার দিয়ে ভরুন। সাথে সাথে পরিবেশন করুন। ৪-৬ পরিবেশন।

ম্যাংগো স্কোয়াস


উপকরণ:
কাঁচা আম, চিনি।

প্রণালি:
১। খোসাসহ আম সিদ্ধ করুন বা ঝলসে নিন। খোসা ও বিচি ফেলে আম খুব মিহি করে ছেনে নিন। আমের পরিমাণে চিনি ও পানি মিশিয়ে স্কোয়াস তৈরি করুন (প্রতি কাপ শাঁসে এক কাপ চিনি ও তিন কাপ পানি দিতে পারেন। আম বেশি টক হলে চিনির পরিমাণ বাড়বে)। বরফ কুচি দিয়ে ছোট গ্লাসে পরিবেশন করুন।