Friday, April 29, 2011

গরমে মজার শরবত

গরমে চাই ঠাণ্ডা শরবত। জেনে নিন দুটি শরবতের রেসিপি।

মিক্সড আপেল জুস

যা লাগবে

আপেল ২০০ গ্রাম, লেবু ৫ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, গুড় ৫ গ্রাম, পানি ১০০ গ্রাম, বরফ কুচি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

* আপেল টুকরো করে নিন।
* লেবুর রস তৈরি করুন।
* সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

তরমুজ পাঞ্চ

যা লাগবে

তরমুজ ২০০ গ্রাম, আদা ৫ গ্রাম, লেবুর রস ৫ মিলি, লবণ স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী, পানি ১০০ মিলি।

যেভাবে তৈরি করবেন

* প্রথমে তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন।
* লেবু চিপে রস করে নিন।
* আদা বেটে নিন নিন।
* সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

Thursday, April 21, 2011

বরইয়ের রেসিপি

বাজারে এখনো বরই পাওয়া যাচ্ছে। বরই দিয়ে তৈরি করতে পারেন তিন ধরনের পদ।

ডাল

যা লাগবে

বরই ২৫০ গ্রাম, পাঁচ মিশালি ডাল ২৫০ গ্রাম, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ, পাঁচফোড়ন এক চিমটি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনো মরিচ ২টি, কাঁচা মরিচ ৫টি, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ডাল ধুয়ে পানি দিয়ে হাঁড়িতে হলুদ-লবণ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে ঘুটে দিন।
২. এরপর বরই দিয়ে দিন।
৩. এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো মরিচ ভেজে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে ফোড়ন দিয়ে ডালে ঢেলে দিন। ওপরে কাঁচা মরিচ ফালি দিয়ে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন।

আচার

যা লাগবে

পাকা বরই ১ কেজি, গুড় বা চিনি ১ কেজি, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, সরিষা গুঁড়ো ১ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়ো আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, ভিনেগার ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে বরই ধুয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন।
২. আধা ঘণ্টা পর পানি থেকে তুলে বাতাসে পানি শুকিয়ে নিন।
৩. কড়াইয়ে তেল গরম করে সব মসলা কষিয়ে বরই দিয়ে দিন। গুড় বা চিনি ও ভিনেগার দিয়ে দিন।
৪. কষানো হলে নামিয়ে ঠাণ্ডা করে বয়ামে ভরে রাখুন।

সালাদ

যা লাগবে

বাউকুল ২৫০ গ্রাম, আঙুর ১০০ গ্রাম, আপেল ১টি, পেয়ারা ১টি, তেঁতুলের কাথ আধা কাপ, ভাজা মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়ো এক চিমটি, চিনি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে বাউকুল, আঙুর, আপেল, পেয়ারা কুচি করে কেটে দুই টেবিল চামচ চিনি ও লেবুর পানিতে ভিজিয়ে রাখুন।
২. আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে কাথ বের করে নিন। এবার তেঁতুলের কাথ ও চিনি, ভাজা মরিচের গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন।
৩. ঘন হলে ওপরে জিরা ভাজা গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে সব ফল একসঙ্গে মেখে পরিবেশন করুন মজাদার বাউকুলের সালাদ।

Thursday, March 24, 2011

বিকেলের নাশতা

বসন্তের বিকেলে মজার স্ন্যাকস কার না ভালো লাগে? জেনে নিন কয়েকটি রেসিপি।

চিকেন পাস্তা

যা লাগবে

মুরগির বুকের মাংস কিউব করে কাটা ১ কাপ, টমেটো ও পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। কাঁচামরিচ কুচি আধা চামচ, মাখন ১ টেবিল চামচ, পাস্তা সস ১ কাপ এবং পাস্তা ১ কাপ।

যেভাবে করবেন

গরম পানিতে সামান্য লবণ ও তেল দিয়ে পাস্তা অল্প সিদ্ধ করে ঝাঁজরিতে পানি ঝরিয়ে রাখুন। তারপর ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে কিউব করা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে হালকা ভেজে তাতে কিউব করা চিকেন দিয়ে ভেজে নিয়ে একে একে কিউব করা টমেটো, চিজ, সিদ্ধ পাস্তা এবং পাস্তা সস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে রান্না করে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন চিকেন পাস্তা।

ইতালিয়ান পিৎজা

যা লাগবে

ময়দা ৫০০ গ্রাম, ইস্ট ১ টেবিল চামচ, চিনি ১ চামচ, লবণ পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, মাখন বা ঘি ১ টেবিল চামচ, মুরগি বা গরুর কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, তেল পরিমাণমতো।

পেঁয়াজ গোল গোল করে কাটা আধা কাপ, টমেটো গোল গোল করে কাটা আধা কাপ, গাজর ও ক্যাপসিকাম গোল গোল করে কাটা, পনির ঝুরি করা ২ কাপ, পিৎজা সস ২ কাপ, অরিগানো ২ টেবিল চামচ, মটরশুঁটি আধা কাপ, পানি পরিমাণমতো, ডিম একটি।

যেভাবে করবেন

একটি পাত্রে ময়দা নিয়ে তার মাঝখানে একে একে চিনি, লবণ, ইস্ট, গুঁড়া দুধ, ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে খামির তৈরি করুন। খামিরটি মাঝারি ধরনের হবে। শক্তও হবে না, নরমও হবে না।

খামির মাখানো হয়ে গেলে সেটি একটি ডিপ পাত্রে রেখে ওপরে মাখন বা ঘি হাত দিয়ে মাখিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে গরম জায়গায় প্রায় ৭-৮ ঘণ্টা রাখতে হবে। খামির যখন ফুলে আসবে তখন সেটি দিয়ে পিৎজা তৈরি করতে হবে।

মুরগির কিমায় একে একে সব বাটা ও কাটা মসলা দিয়ে ভালো করে ভুনে রান্না করে নিতে হবে। ওভেন আগে থেকে ২০০ ডিগ্রি তাপে ৫ মিনিট প্রিহিট করুন। এখন একটি রুটি বেলে তার ওপর প্রথমে সস, রান্না করা কিমা, কিমার ওপর ঝুরি করা পনির, তার ওপর সস আবার তার ওপর একে একে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, মটরশুঁটি সাজিয়ে শেষে ওপরে সস, তার ওপর ঝুরি পনির এবং অরিগানো ছিটিয়ে দিয়ে প্রিহিট ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন। ১৫ মিনিট পর ওভেন থেকে পিৎজা বের করে সাজিয়ে পরিবেশন করুন।

গ্রিন চিকেন মোমো

যা লাগবে

ময়দা ২০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মুরগির কিমা ৩০০ গ্রাম, ধনেপাতা ও পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ চামচ, লবণ ও তেল পরিমাণ মতো।

যেভাবে করবেন

প্রথমে একটি পাত্রে ময়দা, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, তেল ও পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মেখে ডো করে একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে প্রায় ১ ঘণ্টা রেখে দিন।

অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চিকেন কিমা রান্না করে নিতে হবে। এখন ময়দার ডো দিয়ে ছোট ছোট পাতলা লুচির মতো করে বেলে তার ভেতরে পরিমাণ মতো রান্না করা চিকেন কিমার পুর দিয়ে মোমোর আকারে তৈরি করে ডুবন্ত তেলে ভেজে টিস্যুতে তুলে পরিবেশন করুন গ্রিন চিকেন মোমো।

চিকেন বল

যা লাগবে

মুরগির কিমা ৫০০ গ্রাম, ডিম ১টি, ময়দা ১ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া আধা কাপ, পুদিনা পাতা, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ।

যেভাবে করবেন

প্রথমে মুরগির কিমায় একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ, ময়দা, ডিম এবং কুচি করা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবন্ত গরম তেলে ভেজে টিস্যুতে তুলে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন বল।

চিকেন চাওমিন

যা লাগবে

নুডলস ১ প্যাকেট (বড়) মুরগির বুকের মাংস লম্বা ও চিকন করে কাটা ১ কাপ, পেঁয়াজ বড় বড় করে কাটা আধা কাপ, কাঁচামরিচ ফালি করে কাটা ২-৪টি, ধনেপাতা কুচি অল্প, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, চিলি সস আধা কাপ, গাজর, ফুলকপি ও শিম চিকন করে কাটা ১ কাপ, তেল ও পানি পরিমাণমতো।

যেভাবে করবেন

গরম পানিতে সামান্য লবণ দিয়ে নুডলস সিদ্ধ করে ঝাঁজরিতে পানি ঝরিয়ে রাখুন। সব তরকারি অল্প সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এখন মুরগির মাংসে সব মসলা, স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।

তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে টুকরো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে একে একে সিদ্ধ তরকারি, মুরগির মাংস, স্বাদমতো লবণ, সয়া সস দিন। ভালো করে ভাজা ভাজা করে তাতে সিদ্ধ নুডলস ও চিলি সস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নাড়তে থাকুন।

তারপর নুডলস তৈরি হয়ে এলে সেটি ৫-৬ মিনিট পর নামিয়ে একটি সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

Friday, December 31, 2010

কপি দিয়ে মজার খাবার

শীতের সবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি অন্যতম প্রধান। শুধু এ-দুটো কপি দিয়েই করতে পারেন যেকোন একবেলার মেনু। অ্যাপেটাইজারই হোক কিংবা মেইন কোর্স অথবা ডেজার্ট- সবই করা যায় কপি দিয়ে।

বাঁধাকপির পকেট

যা লাগবে

বড় বাঁধাকপি : ১টি, মুরগির বুকের মাংস কিউব করে কাটা ১ কাপ, গাজর কুচি : সিকি কাপ, আদাবাটা : আধা চা-চামচ, পেঁয়াজ কুচি : ১ কাপ, বাঁধাকপি কুচি : ১ কাপ, কাঁচামরিচ কুচি : ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, লবণ : পরিমাণমতো, স্বাদলবণ : আধা চা-চামচ, টমেটো সস : ২ টেবিল-চামচ, তেল : ৩ টেবিল-চামচ, সয়াসস : ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার : ১ টেবিল-চামচ, গুঁড়া দুধ : ১ টেবিল-চামচ, ডিম : ২টি, ময়দা : আধা কাপ, টোস্টের গুঁড়া : ২ কাপ, তেল- ভাজার জন্য।

যেভাবে করবেন

তেল গরম করে আদাবাটা ও মুরগির মাংস দিয়ে ভাজতে হবে। মাংসের রং সাদা হলে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, লবণ, স্বাদলবণ দিয়ে ভাজতে হবে। সবজি আধা সেদ্ধ হলে কাঁচামরিচ, গোলমরিচ, টমেটো সস, সয়াসস দিতে হবে।

সিকি কাপ পানিতে কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধ গুলিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। বাঁধাকপির পাতা একটা একটা করে সাবধানে ছাড়িয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে পানি ঝরাতে হবে। এবার একটা করে পাতার মাঝখানে রান্না করে রাখা মাংসের পুর ভরে পকেটের মতো ভাঁজ করতে হবে।

ডিম ফেটিয়ে ময়দা ও সামান্য লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে বাঁধাকপির পকেটে ডিমের মিশ্রণে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে ভাজতে হবে।

ফুলকপির তাওয়া কাবাব

যা লাগবে

১. বড় ফুলকপি : ১টি, মাংসের কিমা : ১ কাপ, পেঁয়াজ কুচি : আধা কাপ, আদাবাটা : ১ চা-চামচ, রসুনবাটা : আধা চা-চামচ, মরিচ গুঁড়া : আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া : আধা চা-চামচ, পেঁপের কষ : ২ টেবিল-চামচ, লবণ : পরিমাণমতো, টমেটো সস : ২ টেবিল-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ, ঘি : ১ টেবিল-চামচ।

২. ঘি : ৩ টেবিল-চামচ, কুচি করা পেঁয়াজ : ৩ টেবিল-চামচ, কুচি করা আদা : ১ চা-চামচ, রসুন ছেঁচা : আধা চা-চামচ, টমেটো সস : ২ টেবিল-চামচ, টক দই :আধা কাপ, মরিচ গুঁড়া : আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া : আধা চা-চামচ, কাবাব মসলা : আধা চা-চামচ, লবণ : পরিমাণমতো, চিনি : আধা চা-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ।

যেভাবে করবেন

ফুলকপি বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখতে হবে। ফুলকপি টুকরা করে ধুয়ে ফুটন্ত পানিতে ১ টেবিল-চামচ সিরকা ও ১ চা-চামচ লবণ দিয়ে হালকাভাবে সেদ্ধ করে পানি ঝরাতে হবে। ফুলকপির টুকরাগুলো উঠিয়ে ফাঁকে ফাঁকে মাংসের কিমা সাবধানে ভরতে হবে, যাতে ফুলকপি না ভাঙে।

ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে পুরভরা ফুলকপির টুকরাগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ৩ টেবিল-চামচ ঘি গরম করে রসুন লাল করে ভেজে আদা ও পেঁয়াজ দিয়ে ভুনতে হবে।

পেঁয়াজ নরম হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভুনে লেবুর রস বাদে টক দই ও বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভুনতে হবে। লেবুর রস দিতে হবে। রান্না করা ফুলকপি সার্ভিং ডিশে রেখে সসের মিশ্রণ ফুলকপির ওপর দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

বাঁধাকপির ক্রিম স্যুপ

যা লাগবে

বাঁধাকপি কুচি : ২ কাপ, গাজর কুচি : সিকি কাপ, ডিম : ২টি, চিকেন কিউব : ২টি, পেঁয়াজ কুচি : ১ টেবিল-চামচ, সয়াবিন তেল বা মাখন : ২ টেবিল-চামচ, লেবুর রস : ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, সিজলিং সস : ১ টেবিল-চামচ, সয়াসস : ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার : ২ টেবিল-চামচ, পানি : ১২ কাপ, লবণ : স্বাদমতো, স্বাদলবণ : আধা চা-চামচ, চিনি : ১ চা-চামচ, কাঁচামরিচ : ২টি, আদা কুচি : ১ টেবিল-চামচ, ক্রিম : আধা কাপ।

যেভাবে করবেন

মাখন গরম করে পেঁয়াজ ভেজে আদা, বাঁধাকপি ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। ফুটে উঠলে চিকেন কিউব, স্বাদলবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, সিজলিং সস দিয়ে ফোটাতে হবে। আধা কাপ কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। স্যুপের স্বাদ বুঝে লবণ ও চিনি দিতে হবে।

ডিম ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। লেবুর রস ও অর্ধেক ক্রিম দিয়ে নামাতে হবে। পরিবেশনের সময় গরম স্যুপের ওপর বাকি ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

ফুলকপির চাট মসলা

যা লাগবে

ফুলকপি ছোট টুকরা করে কাটা : দেড় কাপ, পানি ঝরনো টক দই : দেড় কাপ, গাজর ছোট কিউব করে কাটা : সিকি কাপ, আলু ছোট করে কাটা : আধা কাপ, সেদ্ধ ম্যাকরনি : দেড় কাপ, সেদ্ধ করা ডাবলি : আধা কাপ, টমেটো ছোট করে কাটা : আধা কাপ, ক্যাপসিকাম : ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি : আধা কাপ, পেঁয়াজপাতা ছোট করে কাটা : আধা কাপ, সেদ্ধ মটরশুঁটি : আধা কাপ, টমেটো সস : আধা কাপ, লেবুর রস : ২ টেবিল-চামচ, তেঁতুলের সস : ১ টেবিল-চামচ, লবণ : পরিমাণমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া : ২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ, চাট মসলা : ২ চা-চামচ, বিটলবণ : ১ চা-চামচ, চিনি ১ : চা-চামচ, ধনেপাতা কুচি : ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি : ২ টিবিল-চামচ, কাঁচামরিচ কুচি : ১ চা-চামচ।

যেভাবে করবেন

ফুলকপি, গাজর, আলু আলাদা আলাদা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পরিবেশন করতে হবে।

ফুলকপির অর্কেস্ট্রা

যা লাগবে

ফুলকপির মিহি কুচি : ১ কাপ, দুধ : ১ লিটার, কনডেন্সড মিল্ক : ১ টিন, কাস্টার্ড পাউডার : ১ টেবিল-চামচ, এলাচ গুঁড়া : আধা চা-চামচ, ডিম : ২টি।

যেভাবে করবেন

দুধ, ফুলকপি, এলাচ গুঁড়া একসঙ্গে রান্না করতে হবে। ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। কাস্টার্ড পাউডার অল্প পানিতে গুলিয়ে দিতে হবে। ডিম ফেটিয়ে ফুলকপির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।

আইসক্রিমের কাপে ৪ টেবিল-চামচ ফুলকপির মিশ্রণ নিয়ে ১টি ডাইজেস্টিভ বিস্কুট ভেজে দিয়ে পছন্দমতো ফ্লেভারের জেলি ও কর্নফ্লেক্স দিয়ে পরিবেশন করতে হবে।

Tuesday, December 28, 2010

Wednesday, December 8, 2010

ক্লাব স্যান্ডউইচ ২

উপকরণঃ
১. পাউরুটি ১ টা
২. ডিম ৪ টা
৩. পনির স্লাইস ১০০ গ্রাম
৪. গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. মাখন ২ টেবিল চামচ
৭. সালাদ পরিমাণমতো

প্রণালীঃ
পাউরুটির চারপাশ কেটে নিন এবং একপাশে মাখন মেখে নিন। ডিম সেদ্ধ করে গোল গোল চাক করে কেটে নিন। পাউরুটির যে অংশে মাখন নেই, সেই অংশে ডিম, পনির স্লাইস, গোলমরিচগুঁড়ো ও লবণ সাজিয়ে দিন। অন্য এক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিন। সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।

কুড়মুড়ে সবজি পাকোড়া

উপকরণঃ
১। আধা সেদ্ধ নুডলস ১ কাপ
২। কর্ণফ্লাওয়ার ৬ টেবিল চামচ
৩। গাজরকুচি আধা কাপ
৪। মটরশুঁটি ১ কাপ
৫। মাশরুমকুচি আধা কাপ
৬। পেঁয়াজকুচি আধা কাপ
৭। কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
৮। ধনেপাতার কুচি ২ টেবিল চামচ
৯। ডিম ১টি
১০। সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
১১। ময়দা ২ টেবিল চামচ
১২। লবণ স্বাদমতো
১৩। ভাজার জন্য তেল পরিমাণমতো

প্রণালীঃ গাজরকুচি আধা সেদ্ধ করে নিতে হবে। ডিম ফেটিয়ে নিতে হবে। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে গরম ডুবোতেলে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিতে হবে। তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন।