Wednesday, August 25, 2010

মসুর ডালের ভর্তা


উপকরণ : মসুর ডাল ১ কাপ, পানি ৩ থেকে সাড়ে ৩ কাপ, রসুন কুচি আধা চামচ, পেঁয়াজ কুচি ১ চা চামচ, লবণ আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ২টি, তেল ১ চা চামচ।

প্রণালী : সব উপকরণ দিয়ে ডাল সিদ্ধ করতে হবে। ঘন থকথকে হলে নামাতে হবে।

ভর্তার উপকরণ : পেঁয়াজ গোল করে কাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ টোস্ট ৪টা বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, সরষের তেল অথবা ঘি ২ টেবিল চামচ।

প্রণালী : সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ডাল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।