উপকরণ : শোল মাছ মাঝারি সাইজের ১টি, লাউপাতা ১০-১২টি। রসুন থেঁতো করা ১ চা চামচ, কাঁচামরিচ ১০-১২টা বা ইচ্ছামতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সরষের তেল ২ টেবিল চামব, হলুদ গুঁড়া সামান্য।
প্রণালী : মাছ পরিষ্কার করে মাথা বাদ দিয়ে কয়েক টুকরা করে হলুদ, লবণ, ১ টেবিল চামচ তেল ও অল্প পানি দিয়ে অল্প জ্বালে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাঁটা বেছে নিতে হবে। লাউপাতা পরিষ্কার করে ধুয়ে অল্প পানিতে ভাপ দিয়ে বেটে নিতে হবে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ছেঁকা তেলে টেলে নিয়ে বেটে মাছ ও পাতার সঙ্গে সরষের তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।