Wednesday, August 25, 2010

ঢেঁড়স চিংড়ি মাসালা


যা যা লাগবে :
ঢেঁড়স ২৫০ গ্রাম, চিংড়ি মাছ ২৫০ গ্রাম, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আস্ত ধনে টেলে গুঁড়া ১ চা চামচ আস্ত জিরা টেলে গুঁড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ৬টা, হলুদ আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী :
ঢেড়স ধুয়ে পানি ঝরিয়ে দু টুকরো করে নিন। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে গরম করতে থাকুন। এরপর তেলের মধ্যে রসুন, পিঁয়াজ বাটা ভেজে ঢেঁড়স, চিংড়ি, লবণ ও হলুদ দিয়ে কষাতে থাকুন। ২ টেবিল চামচ পানি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে অল্প আঁচে ৫ মিনিট রাখুন। এবার ধনে টালা গুঁড়া, জিরা, মরিচ গুঁড়া দিয়ে ভালোমতো নাড়ন। ভালোমতো মিশলে নামিয়ে পরিবেশন করুন।