Wednesday, August 25, 2010

ভেজিটেবল ঝাল ফ্রাগি


যা যা লাগবে :
শুকনা মরিচ গুঁড়ো ১ চা চামচ, সবজি ৫০০ গ্রাম (বরবটি, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, আলু ইত্যাদি), কাঁচামরিচ ৪টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টকদই ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচল লবণ, স্বাদমতো তেল ৪ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী :
কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে গরম করুন। পিঁয়াজ একটু লাল হয়ে এলে সব মসলা একে একে কড়াইতে ছাড়ুন। এবার টকদই দিয়ে কষাতে থাকুন। সব সবজি দিয়ে অল্প আঁচে ঢাকানা দিয়ে আধা ঘন্টা কষান। এরপর ধনেপাতা, কাঁচামরিচ দিন। একটু নেড়ে নামিয়ে পরিবেশন করুন।