উপকরণঃ
১। ছানা ১ কাপ
২। ক্যালডারিন ১ চা চামচ
৩। ময়দা ১ চা চামচ
৪। সুজি আধা চা চামচ
৫। এলাচের গুঁড়া সামান্য
৬। বেকিং পাউডার সামান্য
ছানা বানানোর উপকরণঃ
৭। গরুর দুধ আধা কেজি
প্রণালীঃ
ছানার পানি ভালো করে ঝরিয়ে ছানা বাতাসে শুকিয়ে নিতে হবে। ছানা হাত দিয়ে মিহি করে নিতে হবে। ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছানা দিয়ে মাখিয়ে ১০-১২ ভাগ করে গোল করে রাখতে হবে। তিন কাপ পানি চুলায় দিতে হবে। পানি ফুটে উঠলে ছানার গোল্লা দিয়ে ৩০-৩৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। মাঝেমধ্যে রসগোল্লা পানিতে ডুবিয়ে দিতে হবে। পানি কমে এলে পানি দিতে হবে। রসগোল্লা চুলা থেকে নামিয়ে অল্প পানিতে ক্যালডারিন গুলিয়ে রসগোল্লায় দিতে হবে। পাঁচ-ছয় ঘণ্টা শিরায় ভিজিয়ে রাখতে হবে।
ছানা বানানোর পদ্ধতিঃ
দুধ চুলায় দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পর ছানার পানি অথবা টক দই দিয়ে ছানা বানাতে হবে, যতক্ষণ দুধ ও ছানা আলাদা হয়ে সবুজ আভা দেখা না যায়। কিছুক্ষণ পর ছানা ভালো করে ধুয়ে পাতলা কাপড়ে টাঙিয়ে রাখতে হবে। ছানার পানি ঝরে গেলে পছন্দমতো মিষ্টি ও সন্দেশ বানানো যায়।