উপকরণঃ
১. ছানা ১ কাপ
২. ময়দা ১ চা চামচ
৩. সুজি ১ চা চামচ
ছানা তৈরিঃ
দুধ ১ কেজি, সাদা ভিনেগার আধা কাপ ও পানি আধা কাপ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। দুধ জ্বাল করে একটা বলক তুলে নিতে হবে। এখন চুলা বন্ধ করে ভিনেগার মেলানো পানিটা ঢেলে দিতে হবে। ছানা ঠান্ডা হলে কাপড়ে ছেঁকে ঝুলিয়ে রাখতে হবে।
মাওয়া তৈরিঃ
গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ। সব একসঙ্গে মিলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে।
পুরের জন্যঃ
মাওয়া ৩ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, গোলাপ জল পরিমাণমতো। মাওয়া ও এলাচগুঁড়া একসঙ্গে মিলিয়ে গোলাপজল দিয়ে মেখে নিতে হবে।
প্রণালীঃ
খুব ভালো করে ছানা মোথে নিয়ে ময়দা ও সুজি দিয়ে হালকা হাতে আবার মোথে নিতে হবে। ছানার মিশ্রণ ১২-১৪ ভাগ করে মাওয়ার মিশ্রণের পুর দিয়ে ছোট ছোট বল বানাতে হবে। পরে চিনির সিরায় দিতে হবে।
সিরা তৈরিঃ
চিনি ৪ কাপ, পানি ৪ কাপ, সামান্য জাফরান। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা করে নিতে হবে (পাতলা সিরা হবে)। প্রয়োজনে দুধ দিয়ে ময়লা কেটে নিতে হবে। এখন সিরা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে চুলায় বসাতে হবে। সঙ্গে জাফরান দিতে হবে। এবার ছানার বল দিয়ে বেশি আঁচে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে। ওপর থেকে এক কাপ গরম পানি ছড়িয়ে দিয়ে আবারও ৫ মিনিট জ্বাল দিতে হবে। বলগুলো ফুলে দ্বিগুণ আয়তন হলে চুলা বন্ধ করে দিতে হবে।