উপকরন:
ইলিশ মাছ ২টি, আলু, মাঝারি ২টি, লেবু, সবুজ রঙের ২টি, লেমন, রাইন্ড ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, টোস্টের গুঁড়া ১ কাপ, সয়াবিন তেল ১/৪ কাপ , টমেটো সস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালী:
১। ইলিশ মাছের আঁশ ছাড়ান। পেট চিরে নাড়িভুড়ি বের করুন। পরিষ্কার করে ধুয়ে নিন। ডুবো পানিতে গোটা মাছ সিদ্ধ করুন। মাথা ও লেজ রেখে দুপিঠের মাছ মাঝের কাঁটা থেকে স্লাইস করে তুলে কাঁটা মাছ বাছুন। মাছ ঝুরি করে নিন।
২। আলু সিদ্ধ করে চটকে রাখুন। একটি সবুজ রঙের লেবু গোল এবং পাতলা স্লাইস করে কেটে রাখুন। সবজি কুরুনিতে আরেকটি লেবুর খোসার সবুজ অংশ ঝুরি করে লেমন রাইন্ড নিন। লেমন রাইন্ড নেয়ার পর বাকি লেবুর রস করে রাখ। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করুন।
৩। এক টেবিল চামচ তেলে টোস্টের গুঁড়া হাল্কা ভেজে রাখুন। কড়াইয়ে পুনরায় ২ টেবিল চামচ তেল দিন। পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে তুলে নিন। তেলে চটকানো আলু দিয়ে ভাজুন। পেঁয়াজের বেরেস্তা গুঁড়া করে অর্ধেক আলুতে দিন। আলু তুলে রেখে কড়াইয়ে আরও ১ টেবিল চামচ তেল দিয়ে মাছের ঝুরি, টমেটো সস, গোলমরিচ ও লবণ দিয়ে ৪-৫ মিনিট ভাজ। ভাজা হলে বাকি বেরেস্তা ও কাঁচামরিচ, লেমন রাইন্ড, লেবুর রস দিয়ে নেড়ে আলু দিন। সামান্য ভেজে নামান। গরম মাছে চারভাগের তিনভাগ টোস্টের গুঁড়া মিশান।
৪। পরিবেশনের জন্য বড় ভাতের ডিশ নিন। কাঁটাসহ মাছের মাথা ডিশের মাঝে লম্বায় বিছিয়ে রাখুন। রান্না করা মাছ কাঁটার উপর ঠিক ইলিশ মাছের আকারে বিছিয়ে দিন। উপরে বাকি টোস্টের গুঁড়া ছিটিযে মাছ ঢেকে দিন। হাত দিয়ে চেপে টোস্টের গুঁড়া সমান করে দিন। চামচের ডাট দিয়ে মাছের উপরে আঁশের মতো দাগ কাটুন। ওভেনে ১৯০০ সে. (৩৭৫০ ফা.) তাপে ২০-২৫ মিনিট বেক করুন।
৫। কাবাব ইলিশের মাঝখানে লম্বায় লেবুর স্লাইস দিয়ে সাজান। দুপাশে পটেটো চিপস, রোস্ট পটেটো বা মাখনে সিদ্ধ সবজি দিয়ে পরিবেশন করুন। ১২ পরিবেশন।