Wednesday, August 25, 2010

স্মোকড ইলিশ


উপকরন:
মাছ ১টি, চিনি ২ চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লাল রং, খাওয়ার খুব সামান্য, লবণ স্বাদ অনুযায়ী।

প্রনালী:
১। মাছের আঁশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে নিন। দুই পিঠের মাছ মাঝের কাঁটা থেকে আস্ত ছাড়িয়ে নিন।
২। লবণ, চিনি, সিরকা, তেল, ১ টেবিল চামচ সস এবং রং একত্রে মিশাতে হবে। (টমেটো সসের রং গাঢ় লাল হলে আলাদা রং মিশাবেননা)।
৩। মাছে মিশানো মসলা মাখিয়ে বেকিং ট্রেতে রাখুন।
৪। ওভেনে ১৮০০ সে. (৩৫০০ ফা.) তাপে ৩০-৪৫ মিনিট বেক করুন।
৫। ওভেন থেকে মাছ নামিয়ে নিন।
৬। ট্রে বা রুটি বেলার পিঁড়িতে মাছ উল্টে নিয়ে (চামড়ার দিক নিচে রেখে) ঠিক মাঝখানের দাগ বরাবর লম্বায় ছুরি দিয়ে কেটে দুই টুকরা করুন। কাটার পর দুপাশে যে কাঁটা দেখা যবে (আঙুল দিয়ে স্পর্শ করলেও কাঁটা বুঝা যাবে), সেগুলি ছুরি দিয়ে ছাড়িয়ে নিন। আবার প্রতি টুকরা মাছ লম্বায় কেটে একইভাবে কাঁটা ছাড়ান। এবার লম্বা টুকরাগুলোর প্রতিটিকে ৩-৪ টুকরা করে বেকিং ডিশে মাছের আকারে সাজান। দুপিঠের মাছই এভাবে কাঁটা ছাড়িয়ে নিয়ে বেকিং ডিশে সাজাবেন।
৭। বাকি সস মাছের উপরে মাখিয়ে একই তাপে আরও ১৫-২০ মিনিট করে বেক করুন। রোস্ট পটেটো, পটেটো ক্রিসপ বা মাখনে সিদ্ধ সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।