Monday, April 30, 2012

রসকদম


উপকরণ: ছানা ৩০০ গ্রাম, চিনির দানা ১ কাপ, ছোট চমচম পরিমাণমতো, চিনি ১ কাপ, গোলাপজল ১ চা চামচ, মাওয়া ২০০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন
১. ছানা ভালো করে পেস্ট করে নিন।
২. এরপর ছানা, চিনি, মাওয়া ও গোলাপজল দিয়ে কড়াইয়ে নাড়তে থাকুন। আঠালো ভাব হলে নামিয়ে ফেলুন।
৩. ঠাণ্ডা হলে ভেতরে ছোট চমচম পুর হিসেবে ভরে চিনির দানায় গড়িয়ে নিন, যেন চিনির দানায় সবটা ঢেকে থাকে।
৪. ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

Sunday, April 29, 2012

চকোলেট সন্দেশ


উপকরণ : ছানা ২ কাপ, চকোলেট পাউডার পরিমাণমতো, ঘি ৩ টেবিল চামচ, চিনি গুঁড়ো ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, এলাচ গুঁড়ো ১ চা চামচ, গুঁড়ো দুধ ১ কাপ।

যেভাবে তৈরি করবেন
১. ছানা, চিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মেখে নিন।
২. কড়াইয়ে মিশ্রণ দিয়ে তিন মিনিট নেড়ে নামিয়ে ফেলুন, যেন পানি না থাকে।
৩. কড়াই থেকে নামিয়ে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি দুই ভাগে ভাগ করুন। এক ভাগে চকোলেট পাউডার, অন্য ভাগ সাদা রাখুন।
৪. ইচ্ছামতো আকারের ছাঁচে দিয়ে তৈরি করুন।

ছানার কাটলেট


উপকরণ: ছানা দেড় কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, ডিম (সাদা অংশ) ১টি।

ছানা তৈরি: দুধ ৮ কাপ, সিকি কাপ লেবুর রস নিন। দুধ ফুটে উঠলে লেবুর রস দিয়ে দিন, দুধ ফেটে গেলে পানি ঝরিয়ে ছানা তৈরি করে নিন।

প্রণালি: ছানার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে কাটলেট তৈরি করে ভেজে নিন।

Saturday, April 28, 2012

ব্রেড চিকেন রোল


উপকরণ: পাউরুটি ৮ টুকরো, তরল দুধ দেড় কাপ, মুরগির মাংস আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরম মসলা আধা চা-চামচ, কাঁচা মরিচ ১ টেবিল চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চামচ, লবণ স্বাদমতো, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, তেল আধা কাপ।

প্রণালি: তেল গরম করে সব উপকরণ দিয়ে ভেজে পুর তৈরি করে নিন। পাউরুটি দুধে ভিজিয়ে চেপে চেপে বাড়তি দুধ ঝরিয়ে নিতে হবে। এবার ভেতরে পুর ঢুকিয়ে রোল বানিয়ে নিন। এরপর তেলে ভাজুন।

Friday, April 27, 2012

প্রণ বল


উপকরণ: ছোট চিংড়ি ১ কাপ, পাউরুটি ৩ কাপ, সয়াসস ১ টেবিল-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, ডিম ১টি, স্বাদ লবণ সিকি চা-চামচ।

প্রণালি: পাউরুটির চারপাশ কেটে ছোট টুকরো করে নিন। চিংড়িতে বাকি সব উপকরণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এবার পাউরুটিতে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

Thursday, April 26, 2012

পাকা কলার কাস্টার্ড


উপকরণ: কাস্টার্ড সস, ডিমের কুসুম ২টি, চিনি আধা কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ, দুধ (মৃদু গরম) আধা লিটার। পাকা (সাগর) কলা ২টি, ইচ্ছা হলে কেক, রসগোল্লা ইত্যাদি মিশিয়ে পরিবেশন করা যায়।

প্রণালি: ডিমের কুসুম ও চিনি একসঙ্গে মেশাতে হবে। সিকি কাপ দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে কুসুমসহ মিশিয়ে দুধ মৃদু আঁচে চুলায় বসিয়ে নাড়তে হবে। কাস্টার্ড সস ফুটে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। পাকা কলা টুকরা করে ঠান্ডা কাস্টার্ড সস দিয়ে পরিবেশন করা যায়।

Wednesday, April 25, 2012

কাঁচাকলার কাটলেট


উপকরণ: সেদ্ধ কাঁচাকলা (বেটে নেওয়া) ১ কাপ, মুরগির মিহি কিমা আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজের মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের মিহি কুচি আধা চা-চামচ, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ১টি, টোস্টের গুঁড়া ১ কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি: ডিম, টোস্টের গুঁড়া ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করে কাটলেট আকারে গড়ে নিতে হবে। তারপর ডিমের গোলায় ডুবিয়ে টোস্টের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করা যায়।