Tuesday, August 24, 2010

পাখির বাসা


যা যা লাগবে : বড় এবং লম্বা আলু ১টা, গাজর ১টা, নুডুলস অল্প সিদ্ধ ১ কাপ, ছোট স্টিলের ছাকনি ১টা, তেল ছোট কড়াই ভর্তি, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী : আলু এবং গাজর ছিলে কুরানি দিয়ে লম্বা করে কুচিয়ে নিন। ভালো ভাবে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরান। পানি ঝরানো শেষ হলে আলু, গাজর এবং নুডুলস একসঙ্গে মিশান। এরপর ছাকনিতে চেপে চেপে বসান। তেল ভালোমতো গরম করে ছাকনি ধরেই ভাজতে থাকুন। চারপাশ মচমচে ভাজা হলে তেল ঝরিয়ে নামান। ওপরের লবণ ছাড়িয়ে দিন।

পাখি তৈরি করতে যা লাগবে : রান্না করা ভাত ১ কাপ, মাখন ১ টেবিল চামচ, লবণ সামান্য, কালোজিরা কয়েকটি, মটরশুঁটি কয়েকটি, গাজর কেটে নিন ঠোঁট এবং ডানা বানানোর জন্য।

প্রস্তুত প্রণালী : ভাতে লবণ ও মাখন দিয়ে ভালোমতো চটকে নিন। এবার পাখি গড়ে নিন। কালোজিরা দিয়ে পাখির চোখ তৈরি করুন। ভাতের পরিবর্তে আলু দিয়েও পাখি বানানো যাবে। গাজর কেটে ডানা ও ঠোঁট তৈরি করুন। প্লেটের মধ্যে পাখি বসিয়ে বাসা তৈরি করে মটরশুঁটি ছড়িয়ে দিন। পাখির ডিম হবে। এবার পরিবেশন করুন।