যা যা লাগবে : পটল ৬টি, কিমা ২৫০ গ্রাম, কিসমিস ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ১ কাপ, আদা ও রসুন ১ চা চামচ, পিঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা চামচ করে, লবণ এবং পানি পরিমাণমতো, দারুচিনি ২ টুকরা, কাঁচামরিচ ৪/৫টা, তেল আধাকাপ, তেজপাতা ১টি, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী : পটল চেঁছে নিয়ে একদিকে মুখ কেটে ভেতরের শাঁস বের করে নিন। কড়াইতে তেল গরম করে আধা কাপ পিঁয়াজ সামান্য ভেজে কিমা, আদা, রসুন, মরিচ, হলুদ, ধনে, লবণ, তেজপাতা, এলাচ এবং দারুচিনি দিয়ে কিছুক্ষণ কষান। সামান্য পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকালে নামিয়ে নিন। পটলের ভেতর কিমা ভরে কাঠি দিয়ে একদিকের মুখ বন্ধ করে দিন। অল্প তেলে পটল হালকা লাল করে ভেজে তুলে রাখুন। এই তেলে এবার বাকি পিঁয়াজ লাল করে পিঁয়াজ বাটা এবং কিসমিস বাটা দিয়ে ভেজে আধা কাপ পানি দিন। লবণ ও কাঁচামরিচ দিন। মসলা ফুটে উঠলে ভাজা পটল দিয়ে ঢেকে দিন। পটল সিদ্ধ হলে এবং পানি শুকিয়ে তেল ওপরে এলে নামিয়ে নিন।

Bangladeshi Taka Converter