উপকরণ : লাউপাতা ৮-১০টি, নারকেল বাটা ১ কাপ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ চিরা ৪-৫টি, হলুদ সামান্য, লবণ আন্দাজমতো, তেল আধা কাপ।
প্রণালী : তেল বাদে সব মসলা একসঙ্গে মেখে নিতে হবে। এবার লাউয়ের পাতার সঙ্গে সব মসলা মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে। প্যানে তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ ফোড়ন দিয়ে একটা একটা করে লাউ পাতা তুলে তেলে একটু হালকা করে ভেজে নিতে হবে যেন রং নষ্ট না হয়। শাক ভাজা হলে তুলে নিয়ে ওই তেলে বাকি মসলা দিয়ে কষিয়ে লাউপাতার ওপর ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন।

Bangladeshi Taka Converter