Wednesday, August 25, 2010

গ্রিলড পমফ্রেট ফিলে


উপকরণ:
পমফ্রেট (৫০০ গ্রাম) ১টি, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতা মিহিকুচি ১/২ চা
চামচ, সয়াবিল তেল ১/২ টেবিল চামচ, লেবু ছোট ১ টুকরা ধনেপাতাসহ লম্বা ডাটা ১টি।
ঘন চিলি সস তৈরি
আদা বাটা ১/২ চা চামচ, টমেটো পিউরি ১ টেবিল চামচ, চিনি ১/২ চা চামচ, লবন ১/২ চা চামচ, চিলি সস ১/২ চা চামচ, লাল সিরকা ১/২ চা চামচ, পানি ১/২ কাপ।

প্রনালি:
১। মাছ কুটে মাছের কাটা থেকে দুপাশের মাছ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলে আলাদা করুন। ধুয়ে পানি ঝরান। কিচেন টাওয়েল দিয়ে চেপে পনি শুষে নিন।
২। মাছ প্লেটের উপর রেখে লেবুর রস, ধনেপাতা কুচি ও তেল মাখান। ১ ঘন্টা মেরিনেট করুন।
৩। সসের সব উপকরণ একত্রে মিশান। ছোট সসপ্যানে মৃদু আঁচে ৬ মিনিট ধীরে ফুটান। মাঝে মাঝে নাড়ন।
৪। ওভেনের গ্রিল আগুন জ্বালিয়ে গরম করুন। ওভেনের ট্রেতে মাছ নিয়ে ৫-৭ মিনিট গ্রিল করুন।
৫। গরম পানি দিয়ে পরিবেশনের ডিশ ধুয়ে নিন।
৬। মাছ সিদ্ধ হলে গরম ডিশে তুলে নিন। উপরে ঘন চিলি সস ঢেলে দিয়ে পরিবেশন করুন। ২ পরিবেশন।