Wednesday, August 25, 2010

সরষে-হেলেঞ্চায় মুগডাল


উপকরণ :
হেলেঞ্চার শাক ২ আঁটি, সরষে বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, রসুন কুচি ২ কোয়া, পেঁয়াজ কুচি ১টি, কাঁচামরিচ কাটা ৪টি, লবণ প্রয়োজনমতো, সরষের তেল ২ টেবিল চামচ, মুগডাল আধাকাপ।

প্রণালী :
কড়াইতে তেল, রসুন কুচি, পেঁয়াজ দিয়ে একটু ভেজে তার মধ্যে ডাল দিয়ে একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে গেলে শাক দিতে হবে। অল্প আঁচে শাক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তেলে মেথি, শুকনা মরিচ ফোড়ন দিয়ে শাকের ওপর ঢেলে দিতে হবে।