Tuesday, August 24, 2010

আম, তেঁতুল ও পেঁয়াজের ত্রিপদী আচার


উপকরণঃ
১. কাঁচা আম ৬ টি
২. তেঁতুল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. কাসুন্দি ১ কাপ
৫. সরিষার তেল ২৫০ মিলি
৬. টালা শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ
৭. পাঁচফোড়ন গুঁড়ো ১ চা চামচ
৮. চিনি ২ টেবিল চামচ
৯. লবণ স্বাদমতো

প্রণালীঃ
প্রথমে কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে খোসা ফেলে পাতলা করে কাটুন এবং পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর আমগুলো পানি ঝরাতে দিন। পাতলা ও পরিষ্কার কাপড় দিয়ে আম মুছে নিন। আম, তেঁতুল, পেঁয়াজ, কাসুন্দি, লবণ ও ২ টেবিল চামচ সরিষার তেল মেখে ১ দিন রোদে রাখুন। মাঝেমধ্যে কাঠের চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আমের পানি শুকিয়ে গেলে ১ কাপ তেল দিয়ে মৃদু আঁচে চুলায় আচার কষাতে হবে এবং বাকি মসলা অর্থাৎ শুকনো মরিচ গুঁড়ো (টালা) পাঁচফোড়ন গুঁড়ো ও চিনি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন। ঠান্ডা হলে বাকি তেল দিয়ে বয়ামে ভরে রাখুন। ৭/৮ দিন রোদে দিন। এই আচার পরোটা, রুটি ও ভাতের সঙ্গে খাওয়া যায়।