Tuesday, August 24, 2010

রেশমি জিলাপি


উপকরণঃ
১। মাষকলাই ডাল ২৫০ গ্রাম
২। চালের গুঁড়া সিকি কাপ
৩। ময়দা সিকি কাপ
৪। চিনি ৩ কাপ
৫। পানি দেড় কাপ
৬। গোলাপজল ১ টেবিল চামচ
৭। ঘি বা তেল (ভাজার জন্য) পরিমাণমতো

প্রণালীঃ ডাল ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন খোসা না থাকে। ডাল মিহি করে বেটে নিতে হবে। চালের গুঁড়া ও ময়দা পানি দিয়ে ঘন করে গুলে ডালের সঙ্গে মিশিয়ে ৫-৬ ঘণ্টা ঢেকে রাখতে হবে। মিশ্রণকে ভালোভাবে ফেটিয়ে চিকন ফানেলে ভরে বড় ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে আড়াই প্যাঁচে দিয়ে জিলাপি মাঝারি আঁচে মচমচে করে ভেজে সিরায় দিতে হবে।
জিলাপি টসটসে হলে ঝাঁজরিতে করে উঠিয়ে পরিবেশন করতে হবে।