চিংড়ির নাম শুনলে কার না জল জিভে আসে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ির হরেক রকম পদ আমরা কমবেশি সবই খেয়েছি। এটা জানেন কি ছোট চিংড়ি দিয়েও করা যায় দেশি স্টাইলের মজাদার দোপেঁয়াজা। আজ আমরা জেনে নিবো কীভাবে রান্না করবেন মজাদার এ খাবারটি।
যা যা লাগবে
চিংড়ি মাছঃ ১/২ কেজি, আদা বাটাঃ ১ টেবল চামচ, রসুন বাটাঃ ২ টেবল চামচ, জিরা বাটাঃ ১ টেবল চামচ, পিঁয়াজ বাটাঃ ২ টেবল চামচ, হলুদ গুঁড়াঃ ১/২ চা চামচ, কাঁচামরিচ: ৭-৮ টা, দেশি পেঁয়াজ কুচি এক কাপ, সাদা এলাচ ২ টা, দারুচিনি ১ টা, তেজপাতা ১ টা, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো
কীভাবে হবে রান্না
প্রথমে তেল গরম করে চিংড়ি মাছ বিভিন্ন মশলা দিয়ে ভেজে বাটা মশলা (আদা, রসুন, জিরা, পিঁয়াজ) থেকে সামান্য করে মশলা দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। ভেজে রং আসলে এবং চিংড়ি মাছ সিদ্ধ হলে নামিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে নতুন করে তেল দিয়ে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, পিঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে কয়েক পিস কাঁচা মরিচ চিরে দিয়ে একে একে বাটা মশলা গুলো (আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা) দিয়ে হলুদ ও লবণ দিয়ে কষাতে হবে। তারপরে পানি দিয়ে ঢেকে মসলা কষাতে হবে। পানি শুকিয়ে আসলে চিংড়ি ছেড়ে দিয়ে আবার একটু পানি দিতে হবে। তারপর বলক তুলে নামাতে হবে। নামানোর পরে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট চিংড়ির মজাদার দোপেঁয়াজা।
রেসিপিটি প্রকাশিত হয়, ০৬ মার্চ ২০১৮
RTV- Online













Bangladeshi Taka Converter