আমরা বেশিভাগ সময় সরিষা বাটা দিয়ে সাজনা রান্না করি। তবে সব সময় একভাবে রান্না না করে যদি একটু ভিন্নভাবে সাজনা রান্না করা যায় তাহলে মনে হয় খারাপ লাগবে না। বরং সবাই পছন্দ করবে এই রেসিপি। চলুন দেখি কীভাবে রান্না করবেন সাজনা দিয়ে মসুর ডাল।
উপকরণ
১. সাজনা ডাটা আধা কেজি
২. মসুর ডাল আধা কাপ
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. রসুন কুচি দুই টেবিল চামচ
৫. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
৬. রসুন বাটা এক চা চামচ
৭. হলুদ গুঁড়া এক চা চামচ
৮. মরিচ গুঁড়া এক চা চামচ
৯. কাঁচামরিচ ছয়-সাতটা
১০. লবণ স্বাদমতো
যেভাবে তৈরি করবেন
একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিন। এবার এতে রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে অল্প পানি দিন। এখন এতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ ও লবণ দিয়ে কষিয়ে নিন। এবার এর মধ্যে ডাল দিয়ে আরেকটু কষিয়ে নিন। এখন পানি দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন। ১০ মিনিট পর সাজনা ডাটা দিয়ে আরো ১০ মিনিটের মতো রান্না করুন। রান্না হলে সাজিয়ে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয়, ৩১ মার্চ ২০১৮













Bangladeshi Taka Converter