বাংলার ঘরে ঘরে ইলিশের রকমারি রান্না হয়। ইলিশ মাছের নাম শুনলেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ভাজা এই নামগুলো আসে। আর নামের সাথে সাথে অজান্তেই জিহ্বাটা ভিজে যায়। তবে একই রকম রেসিপি কি আর ঘুরিয়ে- ফিরিয়ে খেতে ভালো লাগে? তাই আজ রইল একটু অন্য স্বাদের একটি ইলিশের পদ। দেখে নিন রেসিপিটি
উপকরণ
ইলিশ মাছ — পাঁচ টুকরো
লবণ — স্বাদমতো
আমের যেকোনো টক আচারের মশলাসমেত তেল— দুই টেবিল চামচ
কাসুন্দি— এক টেবিল চামচ
চিনি— ১/২ চা-চামচ
পাঁচফোড়ন— ১/২ চা-চামচ
কাঁচামরিচ চেরা— চার-পাঁচটি
হলুদগুঁড়া— দুই চা-চামচ
মরিচগুঁড়ো— এক চা-চামচ
সর্ষে তেল— ১/২ কাপ
প্রণালি
কড়াইতে তেল গরম করে লবণ-হলুদ মাখানো ইলিশ মাছ হালকা করে ভেজে নিন। মাছ তুলে নিয়ে ওই তেলেই পাঁচফোড়ন দিন। এবার তাতে হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে একটু কষিয়ে নিন। এবার পানি ও ভাজা মাছ দিয়ে দিন। ফুটে উঠলে কাসুন্দি, কাঁচামরিচ ও আচারের তেল-মশলা দিয়ে ভালো ভাবে মিশিয়ে দিন। ঢাকনা খুলে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত মাছ সেদ্ধ হয় ও মশলা থেকে তেল ছড়ায়। এই রান্নাটি একটু মাখা মাখা হয় ও তেল দিয়েই ভাত মেখে খেতে হয়। রান্নাটা একটু ব্যতিক্রম খেতে খুব সুস্বাদু।
রেসিপিটি প্রকাশিত হয়, ৩১ মার্চ ২০১৮













Bangladeshi Taka Converter