Tuesday, April 17, 2018

বোনলেস মাটন ঝুরি


মাংসের মধ্যে মাটন বা খাসির মাংস অনেকেরই প্রিয় খাবার। আজ আমরা জানব কী করে তৈরি করতে হয় হাড়ছাড়া খাসির মাংসের ঝুরি।

উপকরণ 

হাড়ছাড়া মাটন ২৫০ গ্রাম (লম্বা লম্বা চিকন করে কাটা), রসুন বাটা এক টেবিল চামচ, রসুন কুচি এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, চিলিসস এক টেবিল চামচ, সয়াসস তিন টেবিল চামচ, টমেটো সস এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১/২ কাপ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো। 

প্রণালি 

মাংসগুলো থেঁতো করে গোলমরিচ, সয়াসস, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করুন। এরপর কিছুটা কর্নফ্লাওয়ার মেখে ডুবো তেলে হালকা ভেজে তেল ঝরিয়ে ফেলুন। ঠান্ডা হলে আবার কর্নফ্লাওয়ার মাখিয়ে মুচমুচে করে ভাজুন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিন। মাংসগুলো দিয়ে নাড়ুন। চিলি ও টমেটো সস দিয়ে দিন। সামান্য ভেজে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন। 


রেসিপিটি প্রকাশিত হয়,  ০৯ মার্চ ২০১৮