বাঙালির ভোজনবিলাসে ইলিশ না হলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু।
উপকরণ :
একটা মাঝারি ইলিশ মাছ, লাল মরিচ গুড়া, হাফ চা চামচ, গোল মরিচ গুড়া, হাফ চা চামচ, ফিস সস, এক চা চামচ, লবণ (এক চিমটি বা পরিমাণমতো), তেল পরিমাণমতো।
প্রণালি :
লবণসহ উপরের সব মশলা দিয়ে ইলিশ ভালো করে মেখে নিন এবং আধা ঘণ্টার জন্য রেখে দিন। এবার খোলা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে ইলিশ মাছ এপিঠওপিঠ করে ভাজুন। গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন।
তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪.কম













Bangladeshi Taka Converter