রোজায় সেহেরি ও ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার কথা বলা হয়ে থাকে। আর সেহেরিতে মাংস বা তেল চর্বি জাতীয় খাবার থেকে মাছ খাওয়ার পরামর্শ দেয়া হয়। কারণ, মাংসের থেকে মাছ আমাদের শরীরের জন্য বেশি উপকারী। আর যারা সেহেরিতে খাবার খেতে চান না, তাদের জন্য একটু ভিন্ন স্বাদের খাবার হলে মন্দ হয় না। তাই আজ জেনে নিন মাছের দুটি রেসিপি ‘তিলোত্তমা রুই’ ও ‘মাস্টার্ড কই’।
রুচি ও স্বাদের ভিন্নতা সবই পাবেন এই রান্নায়। আসুন তাহলে দেখে নেই রেসিপিটি।
![]() |
| তিলোত্তমা রুই |
তিলোত্তমা রুই
উপকরণ:
বড় রুই মাছের টুকরা ৬টা
সাদা তিল ৪ বড় চামচ
সাদা সরষে ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৫-৬টি
তেল আধা কাপ
শুকনা মরিচ আস্ত ৫-৬টি
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
হলুদ ১ চিমটি
লবণ পরিমাণ মতো
দুধ ২ টেবিল চামচ
প্রণালী:
মাছ ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। তিল, সরষে ও কাঁচা মরিচ বাটার সঙ্গে ২ কাপ পানি ও দুধ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। এখন প্যানে তেল গরম করে রসুন ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে আদা বাটা, হলুদ ও লবণ দিয়ে ভুনে পানির মিশ্রণ ঢেলে দিতে হবে। ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে ঢাকনাসহ আঁচে রান্না করতে হবে। ঘন হয়ে তেলের ওপর ওঠে এলে নামিয়ে পরিবেশন করুন।
![]() |
| মাস্টার্ড কই |
মাস্টার্ড কই
উপকরণ:
কই মাছ চারটি
মাছ ভাজার জন্য তেল পরিমাণ মতো
আদা কুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ১টি
হলুদ পরিমাণ মতো
ব্রাউন মাস্টার্ড (সরষে) ১ চা চামচ
পাঁচফোড়ন ১ চা চামচ
লবণ আধা চা চামচ
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
প্রণালী:
তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে মাস্টার্ড গোলানো পানি ও লবণ মেশাতে হবে। মিশ্রণে বলক এলে নেড়ে দিতে হবে। কমে অর্ধেক হওয়ার পর ভাজা মাছ দিয়ে দিন। ৫ মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয়, মে ২৫, ২০১৮















Bangladeshi Taka Converter