দেখতে দেখতে চলে আসছে পবিত্র শবে বরাত। আর এই শবে বরাতকে ঘিরে সবার বাসায় রুটি ও হালুয়া তৈরি করতে দেখা যায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের পেঁপের হালুয়া। তাহলে জেনে নিন কীভাবে তৈরি করবেন পেঁপের হালুয়া।
উপকরণ:
১। কাঁচা পেঁপে এক কেজি
২। চিনি তিন কাপ
৩। ঘি আধা কাপ
৪। কেওড়া এক টেবিল-চামচ
৫। দারচিনি গুঁড়া আধা চা-চামচ
৬। এলাচ গুঁড়া এক চা-চামচ
৭। পেস্তাবাদাম-কিশমিশ সিকি কাপ
৮। সবুজ ফুড কালার সামান্য।
প্রস্তুত প্রণালি:
প্রথমে পেঁপে সবজি কোরানি দিয়ে ঝুরি করে অল্প পানি দিয়ে আধাসেদ্ধ করে পানি শুকিয়ে নিন। এরপর প্যানে ঘি গরম করে পেঁপে দিয়ে কিছুক্ষণ চিনি, ফুড কালার, কেওড়া, দারচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভুনে নিন। এরপর হালুয়া ঘি এর ওপর উঠলে কিছু কিশমিশ ও পেস্তাবাদামকুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে একটি পাত্রে ঢেলে নিন। এরপর ওপরে বাকি পেস্তাবাদামকুচি ছিটিয়ে দিন। এরপর ঠান্ডা করে পছন্দমতো আকারে পরিবেশন করুন মজাদার পেঁপের হালুয়া।
রেসিপিটি প্রকাশিত হয়, ২৮ এপ্রিল ২০১৮













Bangladeshi Taka Converter