উপকরণ:
সেমাই ১০০ গ্রাম
বাটার ১০০ গ্রাম
এলাচ ৬/৭ টি
চিনি ১ কাপ বা সাদমত
পানি পোনে এক কাপ
গুড়া দুধ ২ কাপ ( দেড় কাপ পানিতে গুলে নেয়া )
কেওরা জল ১ টেবিল চামচ
জাফরান রঙ সামান্য
লেবুর রস একটি
কিসমিস,বাদাম ও মাওয়া পরিমান মত
প্রস্তুত প্রনালি:
একটি ছড়ানো পানে বাটার গলিয়ে এলাচ দিয়ে সামান্য ভেজে সেমাই দিয়ে দিতে হবে। সেমাই হালকা বাদামি করে ভাজতে হবে।
এবার অন্য একটি চুলায় ৩/৪ পানিতে এক কাপ চিনি গলিয়ে নিয়ে জাফরান রং দিতে হবে। এই চিনির মিশ্রন টি সেমাই এর মধ্যে দিয়ে নারাচারা করে পানি শুকিয়ে আসলে দুধ দিয়ে একটু নেড়ে লেবুর রস দিতে হবে।
লেবুর রস দুধ ফেটে ছানার মত হবে এবং এইটাই এই সেমাইয়ের বিশেষত্ব। সেমাই কিসুক্ষন নাড়াচাড়া করার পর মাখা মাখা হয়ে আসলে ২০-২৫ মি: দমে রাখতে হবে। একটি তাওয়া এর ওপর দম দিলে খুব ভালো হবে। দম শেষে সেমাই টা ঝর ঝরে হবে। এবার একটি সার্ভিং ডিসে ঢেলে বাদাম, কিসমিস ও মাওয়া দিয়ে পরিবেশন করতে হবে।
রেসিপিটি প্রকাশিত হয়, জুন ০৯, ২০১৮













Bangladeshi Taka Converter