Wednesday, August 25, 2010

কচুর লতিতে ইলিশ


উপকরণ :
কচুর লতি ৫০০ গ্রাম, ইলিশ মাছ ৪-৫ টুকরা, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনে বাটা,আদা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল আধাকাপ, নারকেল দুধ ১ কাপ, লবণ প্রয়োজন অনুসারে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।

প্রণালী :
কচুর লতি গরম পানিতে একটু সেদ্ধ করে পানি ফেলে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও সব মসলাসহ মাছ কষিযে লতি দিতে হবে। এরপর ১ কাপ দুধ দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।