Wednesday, August 25, 2010

কলমির কোলে চিংড়ি


উপকরণ :
কলমি শাক ২ আঁটি, চিংড়ি মাছ ১ কাপ, সরষে বাটা ২ টেবিল চামচ, রসুন ছেঁচা ৪ কোয়া, পেঁয়াজ ছেঁচা ২টি, কাঁচামরিচ ছেঁচা ৪টি, মেথি সিকি চা চামচ, গোটা সরষে সিকি চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ।

প্রণালী :
কড়াইতে তেল দিয়ে মেথি, সরষের ফোড়নের পর রসুন ছেঁচা, পেঁয়াজ, মরিচ, সরষে বাটা দিয়ে একটু পানি দিতে হবে। এবার চিংড়ি মাছ দিয়ে একটু কষিযে কলমি শাক দেওয়ার পর ঢাকনা দিয়ে সেদ্ধ হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।