Tuesday, August 24, 2010

ক্লাব স্যান্ডউইচ


উপকরন: পাউরুটি স্লাইস, কোল্ড বিফ, লেটুস, ডিম ভাজা, মেয়োনেজ, টমেটো, শসা।

প্রণালি: পাউরুটির শক্ত অংশ ফেলে দিয়ে তিনকোনা করে স্যান্ডউইচ আকারে কেটে নিতে হবে। এবারে পাউরুটিতে মেয়োনেজ মাখিয়ে তাতে কোল্ড বিফ, ডিম ভাজা, লেটুস, টমেটো এবং শসা কুচি দিয়ে এবার হালকা করে গোল মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে আর একটুকরো পাউরুটি দিয়ে চট করেই বানিয়ে ফেলা সম্ভব ক্লাব স্যান্ডউইচ। এবার চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন অথবা বানানোর সাথে সাথেও খেয়ে নিতে পারেন।