উপকরণ : মাংসের কিমা ৩০০ গ্রাম, রুই মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ ৩টি, আদা ১ টুকরো, পাতিলেবু ১টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আলু ৩টি, ডিম ৪টি, বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালী : মাংসের কিমা পরিষ্কার করে ধুয়ে অল্প ভাপিয়ে নিন। দুটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন। চুলোতে কড়াই দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। কিমা ছেড়ে লবণ দিয়ে নেড়েচেড়ে পুর তৈরি করুন। আলু সেদ্ধ করে চটকে নিন। রুই মাছ, লবণ ও লেবুর রস দিযে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে চটকে নিন। চটকানো মাছের সাথে সেদ্ধ আলু মিশিয়ে তাতে আদা পেঁয়াজের রস, লবণ, ধনেপাতা কুচি ও একটি ডিম ভেঙ্গে দিন। এর সাথে অল্প ময়দা কিমার পুর দিন। ডিমে ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ডুবা তেলে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

Bangladeshi Taka Converter